সংবাদ

ব্যবসায়ী ও দানবীর আলহাজ এনামুল হক সওদাগর-এর ইন্তেকাল

চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার আজিজ শপিং সেন্টারের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর আলহাজ এনামুল হক সওদাগর ১৯ জুলাই বেলা ১১ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর ১ মাস। তিনি অর্ধশত বছর ধরে রিয়াজউদ্দিন বাজারে সততার সাথে ব্যবসা করে আসছিলেন এবং নগরীর নন্দনকানন এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন।

-advertise-

তিনি ফটিকছড়ি উপজেলার ১৯নং সমিতিরহাটস্থ হাজীপাড়া বায়তুল মামুর মসজিদের প্রতিষ্ঠাতা ও মোতোয়াল্লী ছিলেন।

মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১৯ আগস্ট বাদে মাগরিব জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন ফারুক (প্রফেসর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পরিচালক, নজরুল গবেষণা কেন্দ্র) ও নুরুল মুহাম্মদ কাদের (প্রাবন্ধিক ও সংগঠক), রিয়াজ উদ্দিন বাজারস্থ আজিজ শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি, ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট, হাজীপাড়া বায়তুল মামুর মসজিদ পরিচালনা কমিটি ও সর্বস্তরের মুসল্লিবৃন্দ, কোরবান আলী মাস্টার বাড়ি ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ ।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন “আলহাজ এনামুল হক সওদাগর কেবল একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন নিঃস্বার্থ সমাজকর্মী, দানবীর ও পরহেজগার মানুষ। এলাকার সামাজিক ও ধর্মীয় উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

উল্লেখ্য, আলহাজ এনামুল হক সওদাগর ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়েন পুর্ব ধলই গ্রামে কোরবান আলী মাস্টার বাড়িতে ১০ জুন ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন।

তিনি মরহুম হাজী মীর আহমদ সওদাগর এর পুত্র। ম

রহুমের জানাজার পূর্বে তাঁর একমাত্র পুত্র মো: ইয়াসিন হক ফাহাদ বাবার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান এবং দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।