ফিচার দেউড়ি

অনলাইনে সাড়া ফেলেছে ‘গো ফিট’

‘শরীরচর্চার সঙ্গে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত ঘুম’

নিজস্ব প্রতিবেদক »

শরীর সুস্থ রাখার জন্য প্রত্যেকেই ব্যায়াম করা উচতি। জিমে গিয়ে ব্যায়াম করা সবসময় সবার হয়ে ওঠে না, কিন্তু নিজেকে ফিট রাখতে হলে ব্যায়াম অবশ্যই করতেই হবে। তাই যারা জিমে যেতে পারেন না তারা চাইলেই ঘরে বসেই করতে পারেন।
বন্দর নগরীর চট্টগ্রামে তেমনই বেশকিছু সুবিধা নিয়েই যাত্রা শুরু করেছে ‘গো ফিট’। যারা অনলাইনে দেশের পাশাপাশি বিদেশেও শরীরর্চচার ট্রেনিং দিচ্ছেন নিয়মিত। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। দেশ ও বিদেশসহ প্রায় ৫০ জন ব্যক্তি শরীরচর্চায় অনলাইনে ট্রেনিং নিচ্ছেন এখান থেকে। এছাড়াও তাদের রয়েছে লোকশেন ট্রেনিং নামে সার্ভিস।

---------

গো ফিটের প্রতিষ্ঠাতা
গো ফিটের প্রতিষ্ঠাতা এবং প্রধান কোচ মোহাম্মদ আসাদ। যিনি ন্যাশনাল অ্যাকাডেমি অব স্পোর্টস মেডিসিন (এনএএসএম) সার্টিফায়েড পার্সোনাল ট্রেনার (সিপিটি)। তার তত্ত্বাবধানেই পরিচালিত হয় গো ফিট।

গো ফিটের যাত্রা
২০২৩ সালের শুরুর দিকে যাত্রা খরে গো ফিট। হাঁটি হাঁটি পা পা করে ইতোমধ্যে ৩ বছর অতিক্রম করেছে। তবে গো ফিটের যাত্রার বয়স কম হলেও প্রতিষ্ঠাতা মো. আসাদের ফিটনেসের যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সাল থেকেই। যার অভিজ্ঞতার ঝুঁলি দীর্ঘ ২২ বছরের। বর্তমানে আসাদ কাজ করছেন একটি পাঁচতারকা হোটেলের জিমের ট্রেইনার ও প্রধান ফিটনেস কোচ হিসেবে। পাশাপাশি তিনি অনলাইনে গো ফিটের কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন।

গো ফিটের কাজ
গো ফিটের কাজ অনলাইনভিত্তিক। ওভারঅল হেলথ নিয়ে তাদের কাজা। মানুষকে মোটিভেড ও কাউন্সিলিং করে অভ্যাস তৈরির পাশাপাশি লাইফস্টাইলে পরিবর্তন আনতে সহায়তা করে গো ফিট। এ প্রতিষ্ঠানের বেশিরভাগ গ্রাহকই চাকরিজীবী। যাদের বয়স ৩৫-এর ওপর এবং ওজনও বেশি। এসব গ্রাহকদের সাথে থেকে তাদের সমস্যার সমাধান করে গো ফিট। এছাড়া যারা জিমে যেতে পারে না তাদের অ্যাপের মাধ্যমে শরীরচর্চার বিভিন্ন নিয়ম শিখিয়ে দেওয়া হয় এবং অনলাইনে ট্রেনিংয়ে থাকাদের কাছ থেকে প্রতিদিনের খাবার তালিকার পাশাপাশি দেয়া হয় মূল্যবান পরামর্শ।

লোকেশন ট্রেনিং
গো ফিটের রয়েছে লোকেশন ট্রেনিং। যারা জিমে আসতে পারেন না লোকশনে পাঠানো হয় ট্রেইনার। বর্তমানে তাদের ৭-৮ জন ট্রেইনার রয়েছে। তারা বিভিন্ন লোকশনে গিয়ে ট্রেনিং করাচ্ছে জিমে সরাসরি আসতে না পারাদের।

নতুন সংযোজন গো ফিট মিল
ক্যালোরি নিয়ন্ত্রণে রাখতে গো ফিটের নতুন সংযোজন স্বাস্থ্যকর খাবার তৈরি। ক্লাউড কিচেনের মাধ্যমে ১০-১২ টি রেসিপি রয়েছে। স্বাস্থ্য সচেতন মানুষেরা সাশ্রয়ী দামে ভালো ক্যালোরি খাবার এখান থেকে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন।

অনলাইনে কাজ
প্রতিটি প্রশিক্ষণার্থীর সঙ্গে হোয়াটঅ্যাপে নিয়মিত যোগাযোগ এবং প্রতি সপ্তাহে সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। স্ক্রিন শেয়ার করে দেখানো হয় প্রগ্রেজ। এছাড়া শরীর চর্চার যেসব ভিডিও করে পাঠানো হয় সেগুলো রিভিউয়ের মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। প্রতিটি ব্যায়ামের আগে বিস্তারিত বুঝানো হয়।
যোগাযোগের বিভিন্ন মাধ্যম
ফেসবুকে গো ফিট আসাদ নামে পেইজ রয়েছে। ওয়েবসাইটের নাম গো ফিট ডট কোচ। এছাড়া ইন্সট্রাগামে গো ফিট ডট কোচ নামেও অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্টে ঢুকলে জানা যাবে বিস্তারিত। এছাড়া মেসেজ পাঠালে টিমের সদস্যরাও যোগাযোগ করবে আগ্রহীদের সঙ্গে।

প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসাদ যা বললেন
গো ফিট হচ্ছে অনলাইন কোচিং প্ল্যাটফরম। এ প্রতিষ্ঠানের তিনি একজন সার্টিফাইড ফিটনেস কোচ। তবে বডি বিল্ডার না। অনেক এ নিয়ে ভুল বুঝে তাকে। শুরুতে ২০০৯ সালে ফিটনেস সার্টিফিকেশন করেছেন লন্ডনে। এরপর দ্বিতীয় সার্টিফিকেশন ২০২২ ইউএস অনলাইনে ব্যাচে। তার ফিটনেস ক্যারিয়ার ৩-৪ বছরের। এর আগে তিনি ফিটনেস ক্যারিয়ারে পার্টটাইম ছিলেন। তখন নিয়মিত চাকরি করতেন। ১০-১২ বছর মার্চেন্টডাইজার হিসেবে একটি কোম্পানিতে কাজ করেছেন। তখন চাকরির পাশাপাশি শখের বসে মানুষকে ফিটনেসে সাহায্য করতেন।
তিনি বলেন, যখন করোনা ভাইরাস আসল তখন অনলাইনে ফিটনেসের চাহিদা হঠাৎ বেড়ে গেল। সেই থেকে অনলাইনে দেশের পাশাপাশি বিদেশিরাও ট্রেনিং করা শুরু করল তার কাছে। আগে থেকে যোগাযোগ থাকায় এবং বিভিন্ন রেফারেন্সে অনলাইনের মাধ্যমে মানুষ তার কাছ থেকে ট্রেনিং নেওয়া শুরু করে। আর এটার মাধ্যমে তিনি গো ফিট প্রতিষ্ঠা করেন।
তিনি আরও বলেন, আমি যখন জিম শুরু করি তখন আমার বয়স ১৫ বছর। তাই ১৫ বছর থেকে জিম শুরু করলে কোনো সমস্যা নেই। তবে এখানে অনেকের একটা ভুল ধারণা রয়েছে। আমার অভিভাবকদেরও একই ভুল ধারণা ছিল। যে জিম শুরু করলে উচ্চতা বাড়বে না। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আমিই তার প্রমাণ। উচ্চতার সঙ্গে জিমের সাথে কোনো সম্পর্ক নেই। তাই এখনকার বাচ্চাদের জিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত। যাতে তারা খেলাধুলার পাশপাশি শরীরচর্চাও করে। কারণ মানুষ যখন হঠাৎ ৩০ বছর বয়সে এসে শুরু করতে চায় তখন বিষয়টা অনেক কঠিন হয়ে পড়ে। তাই আগে থেকে যদি অভ্যাস করা যায় তাহলে নিয়মিত শরীরচর্চা করতে পারবে। শরীরচর্চায় বয়স কোনো বিষয় না।

ওজন কমানো, স্লিম দেখানো সুস্থতা নয়
এ প্রসঙ্গে মোহাম্মদ আসাদ বলেন, ওজন কমানো এবং স্লিম দেখানো কখনও সুস্থতা হতে পারে না। ওজন কমাতে গিয়ে শক্তি হারিয়ে যেতে পারে। মানুষের ধারণা ওজন কমানো মানে চর্বি কমানো। কিন্তু না, অনেক ভুল করে চর্বির সঙ্গে মাংসপেশি কমিয়ে ফেলে। মাংসপেশি কমানোর ফলে কমে যেতে পারে রোগ-প্রতিরোধ ক্ষমতা। তখন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বোঝা উচিত ওজন কমাতে হবে ধীরে ধীরে নিয়ম মেনে। শর্টকাটে গেলে বাড়বে বিপদ। এছাড়া অল্প জেনে নিজে নিজে করাটাও বিপদজনক হতে পারে। তাই এক্ষেত্রে ভালো ট্রেইনারের পরামর্শ খুবই জরুরি।

সঠিক খাদ্যাভাস্যের পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত ঘুম
মোহাম্মদ আসাদ আরও বলেন, সুস্থ ও ফিট থাকতে খাওয়া মানুষকে সাহায্য করে ৬০ শতাংশ, ২০-২৫% শরীরচর্চায় ও বাকি ২০ শতাংশ সাহায্য করে পর্যাপ্ত ঘুমে। আজকাল অনেক মানুষ সকালে ঘুমায়। বেশিরভাগ তরুণরা ঘুমায় ভোরে। ঘুমের কারণে হরমোনের সমস্যা হয়। হরমোন হচ্ছে ওজন কমানো ও বাড়ানোর মূল কারিগর। তাই নিয়ম মেনে শরীরচর্চার সঙ্গে সঠিক খাদ্যাভাস্যের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও প্রয়োজন।

তরুণদের জন্য নতুন সম্ভাবনা
গো ফিটের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো তরুণ ও মধ্যবয়সী মানুষের স্বাস্থ্য ও ফিটনেস উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া। প্রতিষ্ঠাতা ও প্রধান ফিটনেস কোচ মোহাম্মদ আসাদ নিয়মিতভাবে স্বাস্থ্য, শরীরচর্চা, সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিয়ে থাকেন।
এই কার্যক্রম তরুণদের জন্যও একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। আগ্রহী তরুণরা চাইলে গো ফিটের কাছ থেকে যথাযথ প্রশিক্ষণ নিয়ে স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। প্রশিক্ষণ সম্পন্ন করার পর যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তারা প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পেতে পারেন। পরবর্তীতে তারাই অন্যদের শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবনযাপন ও সুস্থ থাকার বিষয়ে প্রশিক্ষণ এবং সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারবেন।
এর ফলে একদিকে যেমন তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে প্রশিক্ষিত নতুন প্রজন্মের মাধ্যমে আরও বেশি মানুষ স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত হবে।