সুপ্রভাত ডেস্ক >>
শাশ্বত ধ্বনি পরিষদের আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ২৬ আগস্ট (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মহানবী প্রিয়তম সুন্দরতম’ শীর্ষক এ আয়োজনে কথামালায় অংশ নেবেন বিশিষ্ট ও বিদগ্ধ কবি, লেখক, চিন্তক ও সাহিত্য-সংস্কৃতিজনরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবৃত্তি শিল্পের শিক্ষক ও শাশ্বত ধ্বনি পরিষদের আহ্বায়ক মোস্তাক খন্দকার।
অনুষ্ঠানসূচিতে আমন্ত্রিত আবৃত্তি ও সংগীত শিল্পীদের পরিবেশনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিবেদিত একক আবৃত্তি ও সংগীত পরিবেশনাও থাকবে। আয়োজকরা অনুষ্ঠানটিতে পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।























































