গ্রাম

বান্দরবানে কমর্হীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান :

বান্দরবানে  কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার পক্ষ  থেকে খাদ্য ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

-advertise-

২৪ এপ্রিল সকালে বান্দরবান  জেলা প্রশাসনের আয়োজনে  জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি  থেকে এই উপহার সামগ্রী প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এ সময়  জেলা সদরের পাঁচশত কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষদের মাঝে উপহার সামগ্রী হিসেবে ৫  কেজি চাল, ১  কেজি  ছোলা, ১ লিটার  তেল, ১  কেজি মুড়ি, ১  কেজি ডাল, ১  কেজি চিনি, ১ কেজি লবণ ও ১টি সাবান প্রদান করা হয়।

উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে  জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার  জেরিন আখতার, পৌরসভার  মেয়র  মোহাম্মদ ইসলাম  বেবী , অতিরিক্ত জেলা প্রশাসক  মো. লুৎফুর রহমান,  জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিমন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. কায়েসুর রহমানসহ  জেলা প্রশাসনের বিভিন্ন কমকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বান্দরবানের বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার এই উপহার সামগ্রী গ্রহণ করে।

বান্দরবানের  জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান,  কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ  থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া  গেছে এছাড়া ও ভিজিএফ ও ত্রাণ সহায়তার নগদ অর্থ মিলে সর্বমোট ৩  কোটি  তেষট্টি লক্ষ ছত্রিশ হাজার নয়শত টাকা বরাদ্দ বান্দরবানে এসেছে যা দিয়ে  জেলার দুস্থ ও অসহায়দের বিভিন্নভাবে সহায়তা করা হবে। আগামীতেও সহায়তা অব্যাহত থাকবে।