এ মুহূর্তের সংবাদ

হাটহাজারীতে মার্কেট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী »

হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের একটি মার্কেট থেকে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল পুলিশ।

-advertise-

গত রোববার রাত পৌনে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওই এলাকার মৃত আক্কেল আলীর পুত্র আবুল কালাম। স্থানীয়রা জানায়, রোববার রাতে স্থানীয় লোকজন সরকারহাট বাজারের আরব সিটি নামে একটি মার্কেট ভিতরে লাশ দেখতে পেয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করলে তিনি রাতেই থানা পুলিশকে সংবাদ দেয়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ এসে লাশের সুরুত হাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে।

গতকাল সোমবার বিকালে ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন সুপ্রভাতকে বলেন, মার্কেটের ভিতরে লাশ দেখতে পেয়ে আমাকে (ইউপি চেয়ারম্যান) খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল বলেন, খবর পাওয়ার পর লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।