এ মুহূর্তের সংবাদ

বাজারে এলো পারোডুয়া আরুজের ব্ল্যাক এডিশন

উদ্বোধন করেন মালয়েশিয়ার হাইকমিশনার

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশের অটোমোবাইল বাজারে নতুন মাত্রা যোগ করেছে মালয়েশিয়ার বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানি পারোডুয়া।

-advertise-

বুধবার (৬ মে) বাংলাদেশের বাজারে পর্দা উন্মোচন হলো নতুন মডেল পারোডুয়া আরুজ (২০২৬) ব্ল্যাক এডিশন। রাজধানীর তেজগাঁওয়ে পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের সুবিশাল শোরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই মডেলটির উদ্বোধন করা হয়।

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান এবং পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ দুই দেশের বাণিজ্য ও শিল্প সম্পর্কের জন্য এই আয়োজন একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এ সময় মালয়েশিয়ার দূতাবাস এবং পিএইচপি পরিবারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএইচপি মোটরস তেজগাঁও এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পারোডুয়া আরুজ ২০২৬ ব্ল্যাক এডিশনের ডিজাইনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এটি একটি প্রিমিয়াম ৭-সিটার এসইউভি, যা আধুনিক চালকদের জন্য স্টাইল ও বাস্তবতার সমন্বয় ঘটিয়েছে। ব্ল্যাক এডিশনের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে- গাঢ় কালো থিমের এক্সক্লুসিভ ডিজাইন, ইউনিক অ্যালয় হুইল, উন্নত ফিচারসমূহ এবং অধিক আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গাড়ি হস্তান্তর করা হয়। আরুজ ২০২৬ ব্ল্যাক এডিশনের প্রথম ইউনিটটি ভ্যালুড ক্লায়েন্ট আবদুল কাদের জিলন-এর কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও লেটেস্ট পারোডুয়া বেজা ২০২৬-এর চাবি হস্তান্তর করা হয় ক্লায়েন্ট জুয়েল রানার হাতে। এটি বাংলাদেশের প্যাসেঞ্জার কার বাজারে পারোডুয়ার বাড়তি উপস্থিতিরই ইঙ্গিত দেয়।