গ্রাম

সাতকানিয়ায় দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের তালিকা

নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া :

সাতকানিয়ায় প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে দিনে দিনে দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্ত রোগীর তালিকা। নমুনা পরীক্ষা করলেই বাদ পড়ছেন না কেউ।

-advertise-

এমনকি কোন ধরনের লড়্গণবিহীন ব্যক্তির নমুনা পরীক্ষায়ও আসছে করোনা পজেটিভ। কমিউনিটি ট্রান্সমশিন এমন পর্যায়ে পৌঁছেছে এখন সাতকানিয়া আর করোনার ‘হটস্পট’ বললে হয়ত ভুল হবে। সাতকানিয়া বর্তমানে কোভিড-১৯ এর ‘সুপার হটস্পট’ এ এসে দাঁড়িয়েছে।

গত সোমবার ফৌজদারহাট বিআইটিআইডি’তে করোনার নমুনা পরীক্ষায় সাতকানিয়ার ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে  ১জন মহিলা স্বাস্থ্যকর্মী ও অপর ২ জন পূর্বের আক্রান্ত এক স্বাস্থ্যকর্মীর ছেলে। আক্রান্তরা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

জানা যায়, এ নিয়ে সাতকানিয়া ৩০ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সিরাজুল ইসলাম (৭৫) নামে বৃদ্ধ ব্যবসায়ী মারা যান।  নতুন আক্রান্ত ৩ জনের কাছ থেকে বিগত ৭ মে নমুনা সংগ্রহ করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের একটি চিকিৎসক  টিম।

১১ মে  (সোমবার) রাতে  ফৌজদারহাট বিআইটিআইডি’তে নমুনার পরীক্ষায় ৩ জনের পজেটিভ আসে। এর মধ্যে রয়েছে ৩০ বছর বয়সী সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মহিলা স্বাস্থ্যকর্মী। অপরদিকে আক্রান্ত ২৫ ও ২৩ বছর বয়সের দুই যুবক হলেন, আপন সহোদর। তারা পূর্বে আক্রান্ত অপর এক স্বাস্থ্যকর্মীর ছেলে। সাতকানিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের হাজী রহমত আলী বাড়ি এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দীন দুলাল বলেন, গত  সোমবার যে দুই যুবক করোনায় আক্রান্ত হয়েছিল এদের বাবা এর আগে করোনায় আক্রান্ত হলেও নিয়ম মেনে তারা চলেনি। ট্রান্সমিশনের ফলে ২ ছেলেও আক্রান্ত হয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী বলেন, করোনায় আক্রান্ত ৩ জনই হোম আইসোলেশনে রয়েছে। গত সোমবার রাতে বিআইটিআইডি’তে নমুনা পরীক্ষায় তাদের পজেটিভ আসে। এ নিয়ে সাতকানিযায় ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক বৃদ্ধ ব্যবসায়ী মারা যান।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, আক্রান্ত ২ যুবকের ঘর আগে থেকেই লকডাউন করে দেয়া হয়েছিল। এর আগে তাদের বাবাও আক্রান্ত হন।