সংবাদ

মোতাওয়াল্লী পদ বহাল সাংবাদিক আবু তাহের মুহাম্মদ

হযরত গরীবুল্লাহ শাহ (র.)ওয়াকফ এস্টেট

হযরত খাজা গরীবুল্লাহ শাহ(রহ.) দরগাহ মসজিদ এতিমখানা ও মার্কেট ওয়াকফ এস্টেটের (ই সি নং ১৩৫৬৯) অফিসিয়াল মুতাওয়াল্লি ও ভূমিদাতা ওয়াকিফ মোহাম্মদ ইছমাইল এর পুত্র সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের গতকাল বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চের আদেশে পূর্ব পদে বাহাল হয়েছেন।

হাইকোর্টের রুল ও শো কজ বলবৎ থাকা অবস্থায় এ এস্টেটে মেয়রের নাম ব্যবহার করে একটি নতুন কমিটি করা হয় গত ১৩ এপ্রিল ২০২৬ (স্মারক নম্বর ১৬.০২.০০০০.০৩৪. ৩১.০০০.১৮.২০৩ তারিখ ১৩/০৪/২০২৬)।  হাইকোর্টে ওই কমিটির বিরুদ্ধে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আশিফ হাসানের দ্বৈত বেঞ্চে রিট পিটিশনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

অফিসিয়াল মুতাওয়াল্লীর পক্ষে পর্যায়ক্রমে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন ও এডভোকেট মোহাম্মদ ওসমান।  প্রেস বিজ্ঞপ্তি