সংবাদ

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং-এর ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গত ১৫ মে অনুষ্ঠিত ক্লাব নির্বাচনে আশরাফুল হক আকিব ক্লাবের ৫১তম সভাপতি এবং আবরার মাহি সচিব নির্বাচিত হন।

নির্বাচন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাত, শাহাদাত হোসেন মুন্না, আরিফুর রহমান, এমরান আহমেদ তামিম, বর্তমান সভাপতি আশেক রসূল রাহাত এবং বর্তমান সচিব ফারহানুল আলম।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী ১ জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে এবং ২০২৬-২৭ রোটারি বর্ষে ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজাদ, সহ-সভাপতি আবদুর রহমান ফারসি ও ফারহানুল আলম, সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক সাজিদ বিন দিদার, কোষাধ্যক্ষ নাজমুল হক হৃদয়, ক্লাব সেবা পরিচালক ফাতিমা সুলতানা, প্রফেশনাল ডেভেলপমেন্ট পরিচালক ত্রিনা পালিত, আন্তর্জাতিক সেবা পরিচালক ইসরাত জাহান, সমাজসেবা পরিচালক রাশেদুল হায়দার রাফি এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস মোহাম্মদ রাকিব উল্লাহ।

নবনির্বাচিত সভাপতি আশরাফুল হক আকিব বলেন, “রোটার‍্যাক্টের আদর্শ ধারণ করে সেবা, নেতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমরা কাজ করব। সকল সদস্যের সহযোগিতায় ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা, যুব উন্নয়ন ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রেস বিজ্ঞপ্তি