বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কোহিনূর

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »

একসাথে কোহিনুরের ভূমিষ্ট হলো চার সন্তান। সদ্য নবজাত সন্তানদের মধ্যে ৩ জন পুত্রসন্তান ও একজন কন্যাসন্তান বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে সিজারের মাধ্যমে এসব সন্তান জন্ম দেন কোহিনূর।

-advertise-

কোহিনুর মহেশখালী পৌরসভার সিকদার পাড়ার বাসিন্দা প্রবাসী ওমর ফারুকের স্ত্রী।

জানা যায়, ২০১৫ সালে ২৪ জানুয়ারি ওমর ফারুক ও কোহিনূরের মধ্যে বিয়ে হয়। ২০১৯ সালে তাদের প্রথম কন্যাসন্তানের জন্ম হয়।
একসাথে ৪ সন্তানের জন্মদানে কোহিনূরের স্বামী প্রবাসী ওমর ফারুক ও শ্বশুর বাড়ির লোকজন বেশ আনন্দিত। শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও সন্তান সকলে সুস্থ ও ডাক্তারের পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।