এ মুহূর্তের সংবাদ

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ড্যাব- চট্টগ্রাম’র দোয়া মাহফিল

সুপ্রভাত ডেস্ক »

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রাম এর উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ জিয়ার ব্যক্তিগত জীবন ও রাষ্ট্র পরিচালনার সফলতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দিন, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দীন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাব চট্টগ্রাম জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. ইমরোজ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – ড্যাবের উপদেষ্টা ডা. মো. আবুল কালাম,ড্যাব চট্টগ্রাম জেলা শাখা সাধারন সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, সহ সভাপতি অধ্যাপক ডা. আনিসুল হোসেন বাবুল,অধ্যাপক ডা. ইব্রাহিম চৌধুরী ও ডা. মোস্তাফিজুর রহমান নাহিদ এবং ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. সরোয়ার আলম।

অনান্যদের মাঝে আর‌ও উপস্থিত ছিলেন – ড্যাব মহানগর শাখার কোষাধ্যক্ষ ডা. শামীম আল মামুন, ডা. জামাল উদ্দিন, অধ্যাপক ডা. তৌহিদুর রহমান, ডা. মাঈন উদ্দিন মজুমদার, ডা. মাজেদ সুলতান, ডা. মিনহাজুল আলম, ডা. ইমরান হোসেন, ডা. তানভীর হাবীব তান্না , ডা. সাইফউদ্দিন সোহাগ, ডা. মাহমুদ আল ফারাবী, ডা. ইফতেখার আহমেদ অনি, ডা. আসহাব মেহেরাজ, মাহমুদুল হাসান, ডা. রাজেদ আল হাসান, ডা. মাহমুদুল হাসান, ডা. সামিউল করিম, ডা. আসিফ ইমরান, ডা. শাহেদ ইকবাল সানী, ডা. জাহেদ উদ্দিন, ডা. হাসমত আলী, ডা. রাকিব আদনান, ডা. কামরুজ্জামান জুয়েল, ডা. ইয়াসির আরাফাতসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা – কর্মচারী ও মুসুল্লি বৃন্দ।

মিলাদ মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন সেই জন্য দোয়া প্রার্থনা করা হয়।