সংবাদ

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) নগরীর নাছিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ক্লাবের সদস্যরা।

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি বাংলাদেশের সকল রোটারি ক্লাবের মাধ্যমে জুলাই মাসজুড়ে দেশব্যাপী এক লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল নাছিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।

-advertise-

তিনি জানান, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্লাবের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাছিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার, রিপসা টিমের কো-অর্ডিনেটর (অ্যাডমিন) ইব্রাহিম হাসান, কো-অর্ডিনেটর (সার্ভিস প্রজেক্ট) নজরুল ইসলাম নান্টু, কো-কোঅর্ডিনেটর (অ্যাডমিন) শাহাদাৎ হোসেন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রওসন আক্তার, রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাব উদ্দিন এবং সাংবাদিক জাকির হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।