সংবাদ

খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

শিল্পোদ্যোক্তা, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী (তাইমুর)-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ।

গত বছর এ দিনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

---------

শনিবার (৫ সেপ্টেম্বর) তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফিরাত কামনায় পরিবারের উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম ও ফটিকছড়ির বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মরহুম খুরশীদ ইরশাদ চৌধুরী (তাইমুর)-এর রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।