মহানগর

গোলাম রসুল মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক >>

নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।

---------

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এবিষয়ে ঘটনাস্থল থেকে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী বলেন, এখানে প্লাস্টিকের ফুলের গোডাউন, নিচে দোকান। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস সময়মত এসে আগুন নিয়ন্ত্রণে আনে এখন ধোঁয়ার নিভানোর কাজ চলছে।