নিজস্ব প্রতিবেদক »
বর্নাঢ্য আয়োজনে শুক্রবার (৫ জুন) ক্লাব কলেজিয়েট চিটাগং লিমিটেডের ফ্যামেলি নাইট নগরীর অ্যামব্রোশিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যরা পরিবার-পরিজন নিয়ে আনন্দমুখর এই আয়োজনে যোগ দেয়।
ক্লাব কলেজিয়েট ফ্যামেলি নাইটের কো-কনভেনর নাফিদ নবীর স্বাগত বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখেন ক্লাব চেয়ারম্যান প্রফেসর ড. মোহীত উল আলম এবং ক্লাব কলেজিয়েটের সিনিয়র মেম্বার একুশে পদক প্রাপ্ত ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

ক্লাব চেয়ারম্যান প্রফেসর ড. মোহীত উল আলম সদ্য প্রয়াত ক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ৯৫ ব্যাচের ডা. এরশাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি ক্লাবের ভবিষ্যত পরিকল্পনা ও কার্যক্রম সর্ম্পকে ক্লাব সদস্যদের অবহিত করেন। তিনি জানান, পুল টেবিল, টেবিল টেনিস, ফুস টেবিল ও ইনডোর গলফ আগামী মাসে ক্লাব হাউজে যুক্ত হবে।
সদ্য সমাপ্ত ক্লাব কলোজিয়েট স্পোর্টস কার্নিভাল ও আর্ট কম্পিটিশনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাব কলেজিয়েটের সিনিয়র মেম্বার দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
অনুষ্ঠান মঞ্চে ছিলেন ফ্যামিলি নাইটের কনভেনর ও ক্লাবের ভাইস চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী, সদস্য আ ন ম ওয়াহিদ (দুলাল), সমর বড়ুয়া, বাহাউদ্দিন জুয়েল ও দৈপায়ন পাল।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত শাহীন গানওয়ালা, চট্টগ্রামের শিল্পী প্রিয়া ও ক্লাব কলেজিয়েট মেম্বার প্রিন্সিপাল শাহেদুল কবির চৌধুরী।




















































