গ্রাম

মইজ্জ্যারটেক পশুর হাটে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে প্রশাসনের নির্দেশ

মইজ্জ্যারটেকে বসছে পশুর হাট

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা

পশুর হাটে স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত বাস্তবায়নের জন্য ইজারাদারদের প্রতি কড়া নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন।  রোববার বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক মাঠে পশুর হাট পরির্দর্শনে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন।

-advertise-

পরির্দশন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ইজারাদারদের কোরবানির পশুর হাটে সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত মেনে চলছে কিনা তা নিশ্চিত প্রশাসনের কঠোর নজরদারী থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্যানিটারী কর্মকর্তা মনোয়ারা বেগম, বাজার ইজারাদার মো. জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, জয়নাল আলম ও ছাত্রনেতা মো. এরফান আলী, আবদুল আল নোমান উপস্থিত ছিলেন।