“সুস্থ জীবন, সমৃদ্ধ দেশ; ঔষধি গাছেই বাংলাদেশ” এই সময়োপযোগী স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি ২০২৬’।
শুক্রবার (১৭ জুলাই) সকালে ফটিকছড়ির নানুপুরস্থ গামরীতলায় অবস্থিত মাইজভা-ার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি এদিন এলাকার ৩০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, তুলসী, বাসক, অর্জুন, হরিতকী, আমলকী ও অ্যালোভেরা মতো বিভিন্ন উপকারী ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের বাস্তবায়নে গত তিন বছর ধরে এই এলাকায় ঔষধি গাছের চারা রোপণের এই মহতী উদ্যোগ চলমান রয়েছে। আয়োজকরা জানান, আগামী তিন-চার বছরের মধ্যে গামরীতলা গ্রামকে একটি বিশেষায়িত ‘ঔষধি গ্রাম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে; যার মূল উদ্দেশ্য হলো ঐ এলাকার প্রতিটি বাড়িতে যেন অন্তত একটি করে ঔষধি গাছ থাকে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যে ভেষজ চিকিৎসার প্রসার ঘটানোর এই উদ্যোগটি মূলত সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভা-ারী (ম.)-এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও উৎসাহে বাস্তবায়িত হচ্ছে। তিনি উক্ত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং মোন্তাজেমে দরবার আলহাজ্ব শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভা-ারী। তিনিও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে তার মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সহ-সভাপতি মওলানা মুহাম্মদ আবুল মনসুর, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, দারুত-তায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ আবুল মনছুর, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন
এছাড়াও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী (শাহ্ এমদাদীয়া) কক্সবাজার জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আবু মুসা, মাইজভা-ার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






















































