সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

নগরের বাইরের মানুষও সহযোগিতা চান শাহাদাতের কাছে: মীর হেলাল
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
এসপির বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের জমি ক্রেতার সংবাদ সম্মেলন, দলিল সামনে এনে পুলিশের পাল্টা জবাব
গ্রেপ্তার যুবলীগ নেতা হেলাল হাসান।
রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনী নদীতে মিলল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ, কপালে আঘাতের চিহ্ন
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?

বৃষ্টি নামতেই জলজট-পাহাড় ধস

নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

স্বস্তির জন্য আষাঢ়ের শুরু থেকে বৃষ্টির অপেক্ষায় চাতক দৃষ্টিতে ছিলো নগরবাসী। পুরো আষাঢ় মাসে বৃষ্টি হয়নি বরং তাপমাত্রা ও আদ্রতা ছাড়িয়েছে গ্রীষ্মকেও। শেষমেষ শ্রাবণের প্রথম পক্ষ শেষে বৃষ্টি নেমেছে নগরজুড়ে। এতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ভোগান্তি বেড়েছে জলজটে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিশ্বকলোনি ও টাইগার পাসের পাহাড় ধসের ঘটনা ঘটে। এরমধ্যে টাইগারপাসের পাহাড়ধস প্রায় সকলের চোখে আসলেও নজরের আড়ালে চলে যায় বিশ্বকলোনির পাহাড় ধস।
জানা যায়, ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে প্রথম পাহাড় ধস হয় বিশ্বকলোনির এইচ-ব্লকের একটি পাহাড়ে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে। ওই স্থানে দ্বিগুণের বেশি বসতি রয়েছে। সবাই দখলসূত্রে জায়গা নিয়ে পাহাড়ের নিচে, মাঝে ও উপরে ঝুঁকিপূর্ণ বসতি গড়েছে। নিজবাড়িতে খুব কম লোকজন থাকেন, অধিকাংশ থাকেন ভাড়ায়। স্বল্পভাড়ায় থাকার জন্যই এমন ঝুঁকিপূর্ণ বসতি তাদের। এলাকাটি একটু নিভৃতে বলেই প্রশাসনের দৃষ্টির আড়াল বলে জানান স্থানীয়রা।
অন্যদিকে নগরীর প্রসিদ্ধ এলাকা টাইগার পাসেও গতকাল সকাল পৌনে ৯টায় ছোট আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। চলন্ত একটি মাইক্রোবাস ওই পথ দিয়ে যাওয়ার সময় পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে বন্ধ হয়ে পড়ে সড়কটির যান চলাচল। আনুমানিক একঘণ্টায় সড়ক থেকে মাটি সরানোর কাজ শেষ করে চট্টগ্রাম সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস। পরবর্তীতে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
মুরসালিন রহমান নামের এক পথচারী বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড় ধস হয়েছে। এমনিতেই পাহাড়গুলো ঝুঁকিপূর্ণ। প্রতিদিন সকালেই এই রাস্তা দিয়ে হেঁটে যাই। আজকের (শুক্রবার) ঘটনায় এখনতো ভয় নিয়েই এই পথ দিয়ে চলাচল করতে হবে। এছাড়া সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে। সাইকেল ও মোটরসাইকেলও ফুটপাতে ওঠে যায়। এ বিষয়গুলো আন্তরিকভাবে না দেখলে মানুষের সমস্যা আরও বাড়বে।’
পাহাড় ধস নিয়ে জানতে চেয়ে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরীর পরিচালক হিল্লোল বিশ্বাসকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘বিশ্বকলোনি পাহাড়ের উপর থেকে একটি মাটি পড়ে গেছে। মূলত ওখানে মানে পাহাড়টির চূড়ায় একটি গাছ থাকায় সে গাছটি পড়ে যায়। ওখানে মাটি ও গাছ সরিয়ে জান-মালের নিরাপত্তায় কাজ করা হয়েছে। আমাদের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে যান।’
পাহাড় ধস ও জলজট নিয়ে কথা বললে নদী গবেষক ও পরিবেশবিদ ড. ইদ্রিস আলী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, চট্টগ্রামের প্রাণ-প্রকৃতিকে রক্ষার করার জন্য আন্তরিক উদ্যোগ নিতে হতে হবে। চট্টগ্রাম শহরে থাকা প্রায় পাহাড়গুলো অবৈধ দখলদারদের হাতে। এ অবৈধ দখলগুলো থেকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে তারা এক পাহাড় ছেড়ে অন্য পাহাড়ে আশ্রয় নিবে। তাই পাহাড়গুলো কাঁটাতার বা সীমানা প্রাচীর দিয়ে রক্ষা করে এরপর যেসব পাহাড় অবৈধ দখলে আছে সেগুলো নিয়ে ভাবা প্রয়োজন। আর এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, জানমাল রক্ষায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনদের সরিয়ে আনা দরকার। আর নগরীর ভেতরে ছড়িয়ে থাকা খালগুলোর পানি প্রবাহ ঠিক করলে জলাবদ্ধতার সমস্যা থাকতো না।
প্রসঙ্গত, গত বছরের বর্ষায়ও টাইগারপাস এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে গতকাল (শুক্রবার) বিশ্বকলোনির যে পাহাড়টির কিছু অংশ গাছসহ ধসে পড়েছে তার পাশের একটি পাহাড় ২০১২ সালের ২৬ জুন ধসে পড়ে। ওই ঘটনায় ৮ জনের মৃত্যুও হয়। এরপর দুর্ঘটনায় স্বজন হারানোরা ঘটনাস্থল থেকে বাসা ছেড়ে চলে গেলেও সেখানে নতুন বসতি গড়েছে অন্য পরিবার।

 

Ad image
নগরের বাইরের মানুষও সহযোগিতা চান শাহাদাতের কাছে: মীর হেলাল
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
এসপির বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের জমি ক্রেতার সংবাদ সম্মেলন, দলিল সামনে এনে পুলিশের পাল্টা জবাব
গ্রেপ্তার যুবলীগ নেতা হেলাল হাসান।
রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনী নদীতে মিলল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ, কপালে আঘাতের চিহ্ন
‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্তার
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?
৪৪ কোটি টাকার প্রকল্পে নতুন রূপ পাচ্ছে ভেনম রিসার্চ সেন্টার
সিটি গেটে ৫ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার বাঁশখালীর সুধীর।
সিটি গেটে পুলিশের তল্লাশিতে বেরোল ৫ কোটি টাকার স্বর্ণ, চোরাকারবারি বাঁশখালীর সুধীর ধরা

আর্কাইভ

আরও পড়ুন

জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল

আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল

বাল্যবিবাহের হলফনামা, আইনজীবীকে আদালতের কারণ দর্শানোর নির্দেশ

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?