সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

জামালখানে বই উৎসব

নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
শেয়ার

রিমন সাখাওয়াত »

একটি ভালো বইয়ের কখনো শেষ বলতে কিছু নেই তবুও বই পোকার পিপাসা মেটাতে ভিন্ন বই প্রয়োজন। কিন্তু আর্থিক সক্ষমতা অনেকাংশে বাধা হয়ে দাঁড়ায়। যদি পুরনো বইয়ের বিনিময়ে অন্য একটি বই পাওয়া যায়? এমন প্রশ্নের সহজ সমাধান মিলেছে নগরীর জামালখানে আয়োজিত বই বিনিময় উৎসবে।
ব্যাগ ভর্তি বই নিয়ে এসেছে নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস অন্নি। তার নজর একাডেমিক বইয়ে। অষ্টম শ্রেণী বোর্ড বই ও গাইড দিয়ে নবম শ্রেণীর বিভিন্ন প্রশ্ন পত্রের বই, ব্যাকরণ ও গাইড বই পরিবর্তন করে নিয়েছে। কিন্তু চোখ দেখেই বোঝা যাচ্ছে, তার আরও কিছু প্রয়োজন। এখনও বইয়ের পিপাসা মেটেনি তার। স্টলের পাশেই দাঁড়িয়ে অপেক্ষারত। চোখ নবাগত বইয়ের দিকে। বই বিনিময় শেষ তারপরও কেন দাঁড়িয়ে আছে জানতে চাইলে অন্নি বলে, ‘ইংরেজি ব্যাকরণের বই প্রয়োজন। কিন্তু এখনও পাইনি। অনেকে আসছে কিন্তু প্রয়োজনীয় বইটি কেউ নিয়ে আসেনি। অপেক্ষায় রয়েছি। আশা করি, অপেক্ষার ফল মিষ্টি হবে। তবে অন্য প্রয়োজনীয় বই পেয়ে গেছি।’
গতকাল শুক্রবার দিনব্যাপী নগরীর জামালখান মোড়ে ‘ফেইল্ড ক্যামেরা স্টোরিজ’ এর দ্বিতীয় বারের মত আয়োজিত বই বিনিময় উৎসবে দেখা মেলে এমন চিত্র। বই প্রেমীদের ঢল নেমেছে এ আয়োজনে। এ উৎসব শিশু, শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়।
সরেজমিনে দেখা গেছে, ডা. খাস্তগীর স্কুলের সামনে রাস্তার দু’পাড়ের ফুটপাতে ১২টি ক্যাটাগরিতে সাজানো হয়েছে ১৩টি বইয়ের স্টল। সকাল নয়টা থেকে শুরু হয় বই বিনিময় উৎসবের এ আয়োজন। শুরু থেকেই বেশ উজ্জীবিত দেখা গেছে এ আয়োজন। বেশ স্বাচ্ছন্দ্যে বই বিনিময়ে সহায়তা করছে স্বেচ্ছাসেবীরা। বেলা গড়াতেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পদচারণায় মুখোরিত হয়ে উঠে পুরো এলাকা। হৈ-চৈ আনন্দে বন্ধুদের সাথে বই বিনিময় উৎসবে যোগ দিয়েছে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। বই বিনিময় উৎসব যেন এক নতুন আগামীর বার্তা বয়ে এনেছে।
বছরে অন্তত তিনবার বই বিনিময় উৎসব হওয়া উচিত বলে জানিয়েছেন পার্থ বড়ুয়া নামে এক বই প্রেমী। তিনি বলেন, ‘প্রতি বছর বই মেলা হয়। এতে নতুন নতুন বই কিনে বই প্রেমীরা। কিন্তু বই বিনিময় উৎসব একটি ভিন্নধর্মী আয়োজন। এটি ভাল একটি উদ্যোগ। বই মেলা থেকে বিভিন্নজনে বিভিন্ন বই কিনে। কিন্তু পড়া শেষে সেই বই পড়ে থাকে সেল্ফে। ঘরোয়া সেল্ফে এসব বই সাজিয়ে না রেখে এভাবে হাত বদল হলে মানুষের জ্ঞানের পরিধি যেমন বাড়বে তেমনই বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে সকলের।’
একাডেমিক বইয়ের পরিবর্তে চাকুরী নিয়োগের গাইড নিতে এসেছেন মাস্টার্স পাস করা সুমাইয়া সুলতানা। তিনি বলেন, ‘পড়ালেখা শেষে যেসব বই প্রয়োজন হচ্ছে না সেসব বই দিয়ে চাকুরীর পড়ালেখার জন্য বিভিন্ন সাজেশন বই নিয়েছে। তবে টাকা ছাড়া বইয়ের পরিবর্তে বই পাওয়া এটি একটি অসাধারণ উদ্যোগ। এমন মহতী উদ্যোগ যেন বছরে আরও কয়েকবার করতে পারে সেই জন্য উৎসবের আয়োজক কমিটিকে শুভ কামনা জানাই।’
বই বিনিময় করার নিয়ম
বই বিনিময় উৎসবে প্রথমত রেজিস্ট্রেশন বুথে বই জমা দিতে হবে। এরপর জমা দেওয়া বইয়ের ক্যাটাগরি অনুযায়ী স্টল নম্বর লিখে দেয় দায়িত্বরত ভোলান্টিয়ার। সে অনুযায়ী স্টলে গিয়ে পছন্দমত বই সংগ্রহ করতে পারে যে কেউ। এতে একাডেমিক বইয়ের ক্যাটাগরি ছাড়া অন্য ক্যাটাগরির যে কোন ৫টি বই বিনিময় করার সুযোগ দেওয়া হয়েছে। একাডেমিক বই বিনিময়ের ক্ষেত্রে রাখা হয়নি কোন নিয়ম। বইয়ের বিনিময়ে বই যত ইচ্ছা নেওয়া যাবে।
ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক ও বই বিনিময়ে উৎসবের সমন্বয়ক সায়্যিদ খান সাগর বলেন, ‘জেলা পরিষদের সহযোগিতায় চট্টগ্রাম নগরে এবার দ্বিতীয় বারের মত বই বিনিময় উৎসবের এ আয়োজন করেছি। এ আয়োজনে সকল ক্যাটাগরির বই বিনিময় করা যাচ্ছে। পনেরো হাজার বই বিনিময়ের লক্ষ্যমাত্র নিয়ে বই বিনিময় উৎসব শুরু করেছি। কারণ গত বছরের উৎসবে ১০টি স্টলে ১০ হাজার ২৫৭টি বই বিনিময় হয়েছে। কিন্তু এবারের আয়োজনে লক্ষ্যমাত্রা ভেদ করে ২০ হাজার ৭৪টি বই বিনিময় হয়েছে। যা আমাদের আনন্দে নতুন মাত্র যোগ করেছে। এ বছর এর পরিসর কিছুটা বড় করা হয়েছে। বই বিনিময় উৎসবের সফলতার জন্য ২১ জন এক্সিকিউটিভ মেম্বারসহ ১২০ জন স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রম করেছে।’
বই ছাড়া বই নেওয়ার কোন সুযোগ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হত দরিদ্র শিক্ষার্থী যারা তাদের জন্য একাডেমিক বই বিনিময় ছাড়া নেওয়ার সুযোগ রাখা হয়েছে।’

Ad image
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা
সংকটাপন্ন ব্যাংকে ৪৮১৩ কোটির এফডিআর! ঘুষ-কমিশন বাণিজ্যে কারা জড়িত, খুঁজছে বিপিসি
বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম

আর্কাইভ

আরও পড়ুন

মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা

১০ টাকার চিতই পিঠায় চলে আছিয়ার সংসারের চাকা

বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা

চবি ভিসির সঙ্গে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময়

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?