সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল ২০২২ ১১:০০ অপরাহ্ণ
শেয়ার

আদালতে জবাব দিতে বলা হয়েছে : বাদির আইনজীবী

এ বিষয়ে উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে : ওয়াসার এমডি

ভূঁইয়া নজরুল »

শেষ হয়েও হলো না শেষ। চট্টগ্রাম ওয়াসার স্যুায়ারেজ প্রকল্পের ভূমি জটিলতা সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়িয়ে ২০১৭ সালে চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে তা স্থিরতায় এসেছিল। কিন্তু শেষ হওয়া সেই ঘটনা পুনরায় উজ্জীবিত হলো চট্টগ্রাম তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে।

৪ এপ্রিল শুনানি শেষে গতকাল ৩ হাজার ৮০০ কোটি টাকার স্যুায়ারেজ প্রকল্পের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আদালতে হাজির হয়ে বাদির অভিযোগের বিষয়ে জবাব না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে আদেশে।

নগরীর মধ্যম হালিশহর আনন্দবাজার এলাকায় চলছে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ। সাগর থেকে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ভরাটের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু মাঝপথে প্রকল্পের কাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে মামলার বাদি ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মুনিরী বলেন, ‘চট্টগ্রাম ওয়াসা ১৯৬৩ সালে ১৬৩ দশমিক ৮৫ একর জায়গা অধিগ্রহণ করেছিল। কিন্তু ১৯৭০ সালের ৫ আগস্ট ১৩৪ দশমিক ১৫ একর জায়গা ডি রিকুজিশন (অর্থাৎ রিকুজিশন বাতিল করা হয়) করা হয়। সে হিসেবে ওয়াসা বর্তমানে যেখানে স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন করছে সেখানে স্থানীয়দের জায়গা রয়েছে। ওয়াসাকে এ জায়গা নতুন করে অধিগ্রহণ করতে হবে অন্যথায় আমাদের জায়গা আমাদের বুঝিয়ে দিতে হবে। সেজন্য আমরা মামলা করেছিলাম। আদালত মামলার শুনানি শেষে ওয়াসার কাজের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে।’
এ বিষয়ে বাদি পক্ষের আইনজীবী ব্যরিস্টার আফরোজা আকতার বলেন, ‘তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক নুসরাত জাহান আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করেন। একইসাথে ওয়াসা যতদিন বাদির আবেদনের বিপরীতে আদালতে উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন না করবে ততোদিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

কিন্তু গত ৪ এপ্রিল (সোমবার) শুনানিতে ওয়াসার পক্ষে কেউ উপস্থিত ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়াসার পক্ষ থেকে আদালতের সমন রিসিভ করা হলেও তাদের পক্ষে কেউ আদালতে উপস্থিত ছিল না।’
অপরদিকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘প্রথমত আদালত থেকে আমরা কোনো সমন পাইনি। যদি কোনো সমন পেতাম তাহলে অবশ্যই আমাদের প্রতিনিধি উপস্থিত থাকতো। দ্বিতীয়ত একটি চলমান উন্নয়ন প্রকল্পে এভাবে নিষেধাজ্ঞা দেয়া যায় না। আর এ বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং সেখান থেকে চট্টগ্রামের জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছিল। জেলা প্রশাসক তা সুরাহা করে ওয়াসার পক্ষে মতামত দিয়ে তা সুপ্রিমকোর্টকে অবহিতও করেছে। এখন হয়তো নিম্ন আদালতে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। আমাদের প্রতিনিধি আদালতে উপস্থিত হয়ে বিষয়টি উপস্থাপন করবে।’

জটিলতা কোথায়?

ওয়াসা থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, ১৯৬৩ সালে ওয়াসা প্রতিষ্ঠার সময় হালিশহর আনন্দবাজার এলাকার ১৬৩ একর জায়গা স্যুায়ারেজ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়। তৎকালীন সময়ে জেলা প্রশাসন সেই জায়গা অধিগ্রহণ করে এর দখল ওয়াসাকে বুঝিয়ে দেন ১৯৬৭ সালের ২৫ মে। সেই থেকে এই জায়গা চট্টগ্রাম ওয়াসার।

কিন্তু স্থানীয়রা বলছেন ভিন্ন কথা, তাদের দাবি এই জায়গা অধিগ্রহণ কার্যক্রম অসম্পূর্ণ ছিল। অধিগ্রহণ করার কথা থাকলেও পরবর্তীতে জেলা প্রশাসন ১৯৭০ সালের ৫ আগস্ট অধিগ্রহণ বাতিল করে। সেই হিসেবে এ জায়গার মালিক স্থানীয়রা। এ বিষয়ে আদালতে মামলাও হয়েছিল।
২০০১ সালে হাইকোর্টে দায়ের করা পিটিশান মামলায় উল্লেখ করা হয়, অধিগ্রহণকৃত ১৬৩ একর জায়গায় ওয়াসার প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় ভূমির মূল মালিকগণের ওয়ারিশ ও দর-ওয়ারিশগণ উক্ত ভূমি ফেরত চায়। ১৯৬৩ সালে ভূমি অধিগ্রহণের পর ২০০১ সালে কেন মামলা করা হলো এবং ক্ষতিপূরণের কথা কেন বলা হচ্ছে- এমন প্রশ্নের উদ্রেক হয়েছিল। কিন্তু স্থানীয়দের পক্ষে বলা হয়েছে তখনকার সময়ের মানুষ জায়গা জমি নিয়ে অনেক কম বুঝতো তাই কেউ তা নিয়ে মামলা করেনি।

হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের রায়ে জেলা প্রশাসনকে সুরাহা করতে বলায় চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সামসুল আরেফিন ২০১৭ সালের ৯ মে তারিখের আদেশে বলা হয়, ১৯৯৭ সালের অধিগ্রহণ সংক্রান্ত নির্দেশনাবলীর ৭৭ ও ৭৮ অনুচ্ছেদে সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী অধিগ্রহণকৃত অব্যবহৃত ভূমি পূর্বতন মালিকের অনুকূলে অবমুক্তির সুযোগ নেই। তাই ২০০১ সালের ৯ জুলাইয়ে আবেদনকারীর আবেদন না মঞ্জুর করা হলো।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভূমি অধিগ্রহণ আইনে কারো কোনো আপত্তি থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে হয়। এই সময়ের পরে আর তা নিজের বলে মন্তব্য করা যায় না। সেই হিসেবে ভূমির মূল্য পাওয়া যায়নি তা বিবেচনায় আসার সম্ভাবনা নেই। তারপরও আবেদনকারীর সব তথ্য বিবেচনা করে হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ নভেম্বর একনেক সভায় স্যুয়ারেজ প্রকল্পের ৩৮০০ কোটি টাকা গ্র্যান্ট (অনুদান) হিসেবে চট্টগ্রাম ওয়াসাকে দিয়েছে। একনেকে অনুমোদনের প্রায় তিন বছর পর গত বছর কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প নির্মাণের কার্যাদেশ পায়। কার্যাদেশ পাওয়ার পর গত মাস থেকে প্রকল্প এলাকায় ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ভরাট কার্যক্রম চলছে। ২০২৪ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম মহানগরীর একাংশ এলাকার ভবনের সেপটিক ট্যাংক থাকবে না। অর্থাৎ ভবন থেকে সরাসরি পয়োঃবর্জ্য চলে যাবে স্যুয়ারেজ প্ল্যান্টে। এতে কর্ণফুলী ও হালদা নদী দূষণ থেকে রক্ষা পাবে।

 

 

Ad image
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা
সংকটাপন্ন ব্যাংকে ৪৮১৩ কোটির এফডিআর! ঘুষ-কমিশন বাণিজ্যে কারা জড়িত, খুঁজছে বিপিসি
বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম

আর্কাইভ

আরও পড়ুন

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?