Uncategorized

উখিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিনিধি, উখিয়া :                                                                                                                                উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মো. শফির বিল গ্রামে শারমিন আক্তার তোফা (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার ভোর ৬ টায়  এ ঘটনা ঘটে। সে মোহাম্মদ শফির বিল এলাকার আলী আহমদের মেয়ে ও ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পুলিশ ঘটনাস’ল থেকে গলা ফাঁস লাগানো অবস্থায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তোফা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে বাড়িতে না দেখে পরিবারের লোকজন বসতভিটার গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় তোফার মৃতদেহ দেখতে পায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জুর জানান, স্কুল ছাত্রী তোফার অপমৃত্যুর ঘটনার সাথে জড়িত সন্দেহে তোফার ফুফাতো ভাইকে সন্দেহজনক ভাবে আটক করলেও জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।