সংবাদ

আন্তঃহাউজ পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম

বিপুল উদ্দীপনা ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার (২১ জুন)  “লিডার্স শিক্ষা মডেল-২০১৮” এর আলোকে “ভালো মানুষ গড়ার প্রত্যয়ে” প্রতিষ্ঠিত চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের আন্তঃহাউজ পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন ” কোন মানুষ যদি আন্তরিকতা ও সততার সাথে কোন কাজের চেষ্টা করে তবে সে অবশ্যই সফল হবেন”.তিনি অত্র প্রতিষ্ঠানের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোঃ তোহা, বিএসপি, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি (অব.) ।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোঃ তোহা শিক্ষার্থীদের মানসিক বিকাশে পাবলিক স্পিকিং এর গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিষ্ঠানে পাবলিক স্পিকিং এর কার্যক্রম তুলে ধরেন।

বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানের পরিবেশ ছিলো মুখরিত। ৫টি বিভাগে (ক,খ,গ,ঘ,ঙ) অনুষ্ঠিত পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্টসমূহ হচ্ছে (বাংলা ও ইংরেজি)- নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা (বাংলা ও ইংরেজি) এবং বিতর্ক প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতার পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতায় যুগ্মভাবে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানের ‘মোস্তফা হাউজ ও জাহাঙ্গীর হাউজ” এবং রানারআপ হয় “হামিদ হাউজ”।

৯ম শ্রেণির শিক্ষার্থী উর্মি বণিক ও রুফাইদা সানা এর উপস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে, অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের আয়োজক কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।