
রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের প্রথম ক্লাব এসেম্বলি,জয়েন্ট বোর্ড মিটিং ও প্রথম নিয়মিত সভা গত ৪ জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম জিইসি এলাকার একটা আভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. মো. সাইফুদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, ২০২৫-২৬ রোটা বর্ষে খুলশী সেন্ট্রাল চমৎকার বেশ কিছু কাজ করেছে তার সন্মাননা স্বরুপ রিপসা টিমের পক্ষ থেকে খুলশী সেন্ট্রাল ক্লাব গোল্ড এওয়ার্ড, ক্লাব প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ এরশাদুল মোস্তফা গোল্ড এওয়ার্ড, এসিস্ট্যান্ট কো অডিনেটর রোটা. সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীন গোল্ড এওয়ার্ড লাভ করেন।
তিনি রোটারি সেভেনে এরিয়া অফ ফোকাস এর উপরে কাজ করার গুরুত্ব আরোপ করেন।
সভায় ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি রোটা, সিপি মোহাম্মদ রিজওয়ান শাহিদী, রোটা. পিপি সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীন, আই পিপি রোটা. মোহাম্মদ এরশাদুল মোস্তফা, রোটা.পিপি মো. মহিউদ্দিন, রোটা. পিপি ইন্জিনিয়ার ড. সুদীপ কুমার পাল,ক্লাব সেক্রেটারি রোটা. ইন্জিনিয়ার গোলাম কিবরিয়া মো. রিয়াদ, সাবেক সেক্রেটারি ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. মোহাম্মদ হাসান, ভাইস প্রেসিডেন্ট রোটা. আহমেদ জামাল নাসের চৌধুরী, ট্রেজার রোটা. মোহাম্মদ লুৎফুল আফসার আদনান, রোটা. মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন চিটাগাং ইম্পেরিয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম নান্টু, রুপান কান্তি ধর, মো..সাইফদ্দিন আজাদ।
প্রথম পর্বে ২০২৬-২৭ রোটা বর্ষের প্রথম ক্লাব এসেম্বলি প্রেসিডেন্ট রোটা. মো. সাইফুদ্দিন সভাপতিত্বে ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন বোর্ড, কর্ম পরিকল্পনা, বাজেট উপস্থাপন শেষে উপস্থিত সদস্যরা আলোচনায় অংশ নেন।
দ্বিতীয় পর্বে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ রোটা বর্ষের জয়েন্ট বোর্ড মিটিংয়ে গত বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও চলতি বছরের বাজেটের উপর সকলের সম্মতিতে অনুমোদন দেয়া হয়। সর্বশেষ নিয়মিত পাক্ষিক সভা শেষে ফেলোশিপ ডিনারের মাধ্যমে সভা মুলতবি করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি ।
























































