সংবাদ

চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকীর উদ্যোগে বন্যার্তদের ত্রাণ সহায়তা

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।

বাঁশখালীর কাথরিয়ার বরইতলী গ্রামে ৮নং ওয়ার্ডে প্রায় ১০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

তিনি জানান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বন‍্যায় কবলিত এলাকায় অসহায় মানুষের মাঝে পাশে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা।