Uncategorized

চকবাজার থেকে ওসি নিজামকে বন্দর থানায় বদলি

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দীনকে বন্দর থানায় বদলি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সিএমপি কমিশনার মো. মাহাব্বুর রহমান এ বদলির আদেশ দেওয়া হয় বলে জানা গেছে।
বিষয়টি সুপ্রভাতকে নিশ্চিত করেন সিএমপি কমিশনার উপ-কমিশনার (সদর) আমির জাফর। তিনি বলেন, বন্দর থানার ওসি পদে চকবাজার থানার ওসি নিজাম উদ্দীনকে বদলি করা হয়েছে। তবে চকবাজার থানার ওসি পদে এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ১৫ জুলাই ইপিজেড থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদাকে বন্দর থানার ওসি পদে বদলি করা হয়। ১৭ জুলাই তিনি বন্দর থানায় যোগ দেন তিনি। ১৯ জুলাই পুলিশ সদর দপ্তর থেকে ওসি মীর মোহাম্মদ নুরুল হুদাকে শিল্প পুলিশে বদলি করা হয়।