Uncategorized

করোনায় চমেকে চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

করোনায় আক্রান্ত হয়ে শনিবার  ভোররাতে  ডা. আরিফ হাসান নামে এক চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। তিনি জেনারেল প্রাকটিশনার ছিলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ডা. আরিফ ছয় দিনের জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন। গতকাল শুক্রবার সকালে তাকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি হলে রাত দশটার দিকে তাকে পুনরায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হলে রাত ১২টার দিকে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।