এ মুহূর্তের সংবাদ

উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়ছেন মোতাহেরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি, পটিয়া »

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুব শীঘ্রই পদত্যাগ করবেন চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।

-advertise-

আসন্ন নির্বাচনে অংশ নিতে শনিবার তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন৷ আগামী সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করে এ প্রতিবেদককে জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছি। ফরম জমাদানের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠাব।