বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

হাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী »

হাটহাজারী পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ডের একটি করাতকলে এ অভিযান চালানো হয়। এসময় কাঠ জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

-advertise-

গতকাল বিকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম সুপ্রভাতকে বলেন, পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে কাঠকাটা ও পরিবহনের অপরাধে পৌরসভার সন্দ্বীপ পাড়া এলাকার মো. আলমগীরকে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে গাছকাটায় বন আইনে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। জব্দকৃত কাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।