বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
মতামত উপ-সম্পাদকীয়

মাইক্রোপ্লাস্টিকের নীরব আগ্রাসন : এখনই সময় বিকল্পের পথে হাঁটার

প্রকৌশলী মো. আমিনুল ইসলাম »

আমরা প্রতিদিন যে প্লাস্টিকের প্লেট, চামচ, পলিথিন ব্যাগ ব্যবহার করে ফেলে দিচ্ছি, তা আসলে কোথাও হারিয়ে যায় না। রোদ, বৃষ্টি আর সময়ের সাথে সাথে এই প্লাস্টিক ভেঙে ভেঙে পরিণত হয় ক্ষুুদ্র ক্ষুদ্র কণায়, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এই কণা মাটিতে মেশে, নদী-নালা-সাগরে গিয়ে পড়ে, আর সেখান থেকে ফিরে আসে আমাদেরই খাদ্যচক্রে।

-advertise-

সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় উদ্বেগজনক তথ্য উঠে এসেছে মাছের দেহে, খাবার লবণে, বোতলজাত পানিতে, চা-পাতায়, এমনকি শিশুদের বুকের দুধেও পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। শুধু তাই নয়, সাম্প্রতিক কিছু গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, এমনকি মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিকের কণা শনাক্ত হয়েছে। বিষয়টি আর কেবল পরিবেশের সমস্যা নয়, এটি এখন সরাসরি জনস্বাস্থ্যের সংকট।

মাইক্রোপ্লাস্টিক আসলে কী, আর কেন এটি এত ভয়ংকর
মাইক্রোপ্লাস্টিক হলো ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা, যা বড় প্লাস্টিক পণ্য ভেঙে ভেঙে তৈরি হয় অথবা প্রসাধনী ও কাপড়ের সিন্থেটিক তন্তু থেকে সরাসরি নির্গত হয়। এই কণা এতটাই ক্ষুদ্র যে তা পানির ফিল্টার, মাটির স্তর এমনকি মানবদেহের কোষের ভেতরও প্রবেশ করতে পারে। দীর্ঘমেয়াদে এর সংস্পর্শে হরমোনজনিত সমস্যা, প্রজনন স্বাস্থ্যের ঝুঁকি, হৃদরোগ ও প্রদাহজনিত নানা জটিলতার আশঙ্কার কথা বলছেন গবেষকরা। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে, যেখানে নদী-নালা ও কৃষিজমির সাথে মানুষের দৈনন্দিন জীবন ওতপ্রোতভাবে জড়িত, এই ঝুঁকি আরও তীব্র।

সমস্যার মূলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক
বাংলাদেশে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও পলিথিনের যত্রতত্র ব্যবহার এই সংকটের প্রধান কারণ। রাস্তাঘাট, হাটবাজার, রেস্তোরাঁ, অনুষ্ঠান-অনুষ্ঠানাদি — প্রায় সবখানেই একবার ব্যবহারের প্লাস্টিক প্লেট, গ্লাস, চামচ ও পলিথিন ব্যাগের ছড়াছড়ি। ব্যবহারের পর এগুলো যততত্র ফেলে দেওয়া হয়, যা নর্দমা-নালা বন্ধ করে জলাবদ্ধতা তৈরি করে এবং শেষ পর্যন্ত নদী হয়ে সাগরে গিয়ে মেশে।

একবার ব্যবহারের পর ফেলে দেওয়া এসব প্লাস্টিক পণ্য শত বছরেও সম্পূর্ণ পচে না, বরং রোদ-বৃষ্টি-তাপে ভেঙে ভেঙে পরিণত হয় অসংখ্য অদৃশ্য মাইক্রোপ্লাস্টিক কণায়। পলিথিন নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাস্তবে তার ব্যবহার এখনো ব্যাপক — যা প্রমাণ করে, শুধু আইন করলেই চলবে না, প্রয়োজন তার কঠোর প্রয়োগ ও একইসাথে সহজলভ্য বিকল্পের ব্যবস্থা।

এই সংকট থেকে বাঁচতে প্রয়োজন
– জনসচেতনতা বৃদ্ধি
– কঠোর আইন ও তার যথাযথ প্রয়োগ
– প্লাস্টিক উৎপাদন ও বিপণন নিয়ন্ত্রণ
– এবং সর্বোপরি, প্রকৃতিবান্ধব বিকল্প পণ্যের বাজার সম্প্রসারণ

সমাধানের পথে Ecovalleybd International

এই লক্ষ্যকে সামনে রেখে ২০২১ সাল থেকে কাজ করে যাচ্ছে *Ecovalleybd International*. প্লাস্টিকের বিকল্প হিসেবে তারা বাজারে এনেছে সুপারিপাতার খোল দিয়ে তৈরি নানা ধরনের সিঙ্গেল ইউজ পণ্য যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি, কোনো ধরনের এডহেসিভ বা কৃত্রিম রঙ ছাড়াই।
ব্যবহারের পর এই পণ্য প্রকৃতিতে ফেলে দিলে তা পচে গিয়ে পরিণত হয় জৈব সারে, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে। অর্থাৎ প্লাস্টিকের মতো শত বছরের দূষণ নয়, বরং প্রকৃতির প্রতি ফিরিয়ে দেওয়া এক উপহার।

সুপারিপাতার খোল থেকে তৈরি এসব পণ্য শুধু পরিবেশবান্ধবই নয়, খাদ্য নিরাপত্তার দিক থেকেও নিরাপদ। এতে কোনো রাসায়নিক প্রলেপ, প্লাস্টিক কোটিং বা কৃত্রিম রঙ ব্যবহার করা হয় না বলে গরম খাবার পরিবেশনেও এসব পণ্য সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। মাইক্রোওয়েভ ও ওভেন-নিরাপদ হওয়ায় বাসাবাড়ি, রেস্তোরাঁ, ক্যাটারিং সার্ভিস, বিয়ে-জন্মদিনসহ যেকোনো অনুষ্ঠানে সহজেই এসব পণ্য ব্যবহার করা যায়। দেখতেও এগুলো আকর্ষণীয় ও প্রিমিয়াম মানের, যা যেকোনো আয়োজনে যোগ করে বাড়তি নান্দনিকতা।

পণ্যের সংগ্রহ
Ecovalleybd International-এর সংগ্রহে রয়েছে প্রায় ২৫ ধরনের প্রাকৃতিক ও পরিবেশবান্ধব পণ্য।
– সুপারিপাতার খোলের তৈরি প্লেট, বাটি ও ফুড বক্স
– বাঁশের তৈরি টুথব্রাশ
– রাইস স্ট্র (ধানের তৈরি স্ট্র)
– কাঠের তৈরি স্পুন, ফর্ক ও কাটলারি সেট
– পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ
– বিভিন্ন ধরনের কাঠের ল্যাম্প ও শো-পিস

কাদের জন্য উপযোগী
– রেস্তোরাঁ, হোটেল ও ক্লাউড কিচেন
– ক্যাটারিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান
– বিয়ে, জন্মদিন ও পারিবারিক অনুষ্ঠান
– করপোরেট অফিস ও প্রতিষ্ঠানিক আয়োজন
– পরিবেশ সচেতন সাধারণ ভোক্তা, যারা দৈনন্দিন জীবনে প্লাস্টিকমুক্ত পণ্য ব্যবহার করতে চান

পরিবর্তনের শুরু হোক নিজের হাত থেকে
একটি টেকসই পৃথিবী গড়তে প্রয়োজন প্রতিটি মানুষের সচেতন সিদ্ধান্ত। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বদলে যদি আমরা ধীরে ধীরে প্রাকৃতিক ও জৈব-পচনশীল পণ্যের দিকে ঝুঁকি, তবে একদিকে যেমন কমবে মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহ ঝুঁকি, অন্যদিকে গড়ে উঠবে একটি স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব ভবিষ্যৎ।
Ecovalleybd International-এর এই উদ্যোগ শুধু একটি ব্যবসা নয়। এটি একটি আন্দোলন, যা প্রতিটি পরিবার, প্রতিষ্ঠান ও প্রতিটি অনুষ্ঠানকে প্লাস্টিকমুক্ত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
*আজই বদলান আপনার পছন্দ — প্রকৃতির পাশে দাঁড়ান, নিজের ও পরবর্তী প্রজন্মের সুস্থতার জন্য।*

Ecovalleybd International-এর সম্পূর্ণ পণ্যতালিকা দেখতে এবং অর্ডার করতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট

www.ecovalleybd.com

Ecovalleybd International- প্রকৃতির কাছে ফিরে যাওয়ার প্রত্যয়।

লেখক: প্রকৌশলী মো. আমিনুল ইসলাম
উদ্যোক্তা
ইকো ভ্যালি বিডি