বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
মহানগর

চবি নিরাপত্তা প্রহরীদের সনদ বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে চবি জীব বিজ্ঞান অনুষদের দক্ষিণÑপশ্চিম পাহাড়ী এলাকায় চবি নিরাপত্তা দপ্তরের প্রহরীদের অস্ত্র প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এ প্রশিক্ষণ শেষে ২৭ জুলাই প্রশিক্ষণ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিরাপত্তা প্রহরীদের মাঝে সনদ বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

---------

এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর অরূপ বড়–য়া, সহকারী প্রক্টর মো. আহসানুল কবীর ও চবি নিরাপত্তা প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে চবি সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম, মুহাম্মদ ইয়াকুব, গোলাম কুদ্দুস লাবলু, মো. শাহরিয়ার বুলবুল তন্ময়, চবি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সুমন, আনসার পিসি আবদুল আজিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে নিরাপত্তা দপ্তরের সকল প্রহরীদেরকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাদের ওপর অর্পিত স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা আহবান জানান। বিজ্ঞপ্তি