এ মুহূর্তের সংবাদ

চবিতে গবেষণা পুরষ্কার প্রদান এবং গবেষণা কর্মশালা

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গবেষণা এবং প্রকাশনা দপ্তর কতৃক শ্রেষ্ঠ গবেষণা আর্টিকেলের জন্য পুরষ্কার প্রদান অনুষ্ঠান এবং গবেষণা কর্মশালা পরিচালিত হয়েছে।

-advertise-

সোমবার (১৩ জুলাই) মেরিন সায়েন্স অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, উপ উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো আল আমীন, উপ উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো সফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন গবেষণা ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, গবেষণা কর্মশালা আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী, সামুদ্রিক বিজ্ঞান ও মৎস্যবিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. এম. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে ছয়টি ফ্যাকাল্টি থেকে মোট ছয়জন শিক্ষককে পুরষ্কার প্রদান করা হয়েছে। ‘সাংস্কৃতিক মূল্যবোধের আন্তঃপ্রজন্মীয় সংক্রমণ ও অনুশীলন: অস্ট্রেলিয়ায় বাংলাদেশী অভিবাসীদের একটি নৃতাত্ত্বিক বিবরণ’ টপিকের জন্য আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রফেসর ড ফারজানা ইয়াসমেন চৌধুরী, ‘বাংলাদেশের ফ্যাশন সরবরাহ শৃঙ্খলে স্থিতিস্থাপকতা চর্চা এবং পরিবেশগত টেকসইতা: ডিজিটাল সরঞ্জামের মধ্যস্থতাকারী ভূমিকা’ টপিকের জন্য ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আওলাদ হোসেন সাগর, ‘ক্যান্সার কোষগুলো নিউক্লিয়াসের বিকৃতির মাধ্যমে ভিমেন্টিন ফিলামেন্ট পরিবর্তন করে এবং কাঙ্ক্ষিত টিউমার স্ফেরয়েডের বৃদ্ধিকে উৎসাহিত করার দ্বারা সীমিত স্থানে দ্রুততর গতিতে চলাচল করে’  টপিকের জন্য পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাউসার আলম (প্রথম লেখক) পুরষ্কার পেয়েছেন।

এছাড়াও,’বিজ্ঞান ও সমাজের মধ্যে সেতুবন্ধন: আদিবাসী ও বৈজ্ঞানিক জ্ঞান ব্যবস্থাপনার একীকরণ’ টপিকের জন্য নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মুহাম্মদ কাজিম নূর সোহাদ,’উন্নত চৌম্বকীয় ডিভাইসের জন্য Ti-ডোপড Ba0.8Sr0.2Fe12019-এর কাঠামোগত, আলোকীয় এবং চৌম্বকীয় বৈশিষ্ট্যসমূহকে প্রয়োজনমতো তৈরি করা’ টপিকের জন্য বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ,’বাংলাদেশী তরুণ-তরুণীদের মধ্যে পিতামাতা, ঘনিষ্ঠ বন্ধু এবং প্রেমসঙ্গীর গ্রহণযোগ্যতা পরিমাপের জন্য ‘প্রাপ্তবয়স্ক আন্তঃব্যক্তিক গ্রহণ-বর্জন স্কেল’-এর বৈধতা যাচাই’ টপিকের জন্য মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. রুমানা আক্তার (প্রথম লেখক) পুরষ্কারপ্রাপ্ত হয়েছেন।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘এখন সময় এসেছে, আমাদের পুনরায় চিন্তা করতে হবে, কতগুলো রিচার্জ পেপার প্রডিউচ করেছি যেগুলো ট্রান্সলেশনাল রিচার্জ পেপার, এ পেপার গুলোর প্রভাব কী, এবং কোন পেপারগুলো আমাদের অর্থনৈতিক মূল্য বাড়াবে, এবং বৈজ্ঞানিক যোগাযোগ বাড়াবে।’

উল্লেখ্য,পুরষ্কারপ্রাপ্ত ছয়জন শিক্ষককে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়েছে।