ক্যাম্পাস

দক্ষিণ চরতী মজিদিয়া মাদ্রাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সিরাতুন্নবী আলোচনা

সাতকানিয়া প্রতিনিধি >>

সাতকানিয়ার দক্ষিণ চরতী মজিদিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানায় দাখিল পরীক্ষা-২০২৬-এ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পবিত্র সিরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

---------

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রকাশক মোহাম্মদ ওমর ফারুক।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান আনছারী, মাওলানা ফরিদুল হক, মামুন তালুকদার, মো. সাব্বির আহমদ সওদাগর, মো. ফরিদুল হক সিকদার, আবুল কালাম চৌধুরী, মাওলানা শফিকুল ইসলামসহ মাদ্রাসা এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে দাখিল পরীক্ষা-২০২৬-এ ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও আদর্শবান সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।