সুপ্রভাত ডেস্ক >>
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এর কনফারেন্স রুমে গতকাল বৃহস্পতিবার অটাম-২০২৬ সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কন্ট্রোলার অব এক্সাম ড. মোহাম্মদ নুরুল আবছার, সহযোগী অধ্যাপক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জনাব মো. আবু জাবেদ, ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স জনাব এস.এম. শহিদুল আলম, পাবলিক হেলথ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ ইনজামুল হক, ইইই বিভাগের কো-অর্ডিনেটর জনাব মো. রিয়াদ হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জনাব মো. ওবাইদুল্লাহ, মেকানিক্যাল বিভাগের কো-অর্ডিনেটর জনাব মো. আবু বক্কর সিকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবু জাহিদ, সিভিল বিভাগের কো-অর্ডিনেটর জনাব নূরে ইয়াজদানি, মার্কেটিং ও এডমিশন প্রধান অভিমান ঘোষ দস্তিদার, ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটরবৃন্দ।
সভায় বিভিন্ন বিভাগের আসন্ন অটাম-২০২৬ মিডটার্ম পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা এবং প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে অটাম-২০২৬ সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
























































