এ মুহূর্তের সংবাদ

চট্টগ্রামে কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ইশতিয়াক চকবাজার থানার ডিসি রোড এলাকার বাসিন্দা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন শিলক মিনাগাজির টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

একপর্যায়ে সাজিদ তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে চকবাজার থানার ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৮ তলায় গিয়ে প্রবেশ করেন। পরে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ভবনের ৮ম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজিদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়ের হয় ১৩ এপ্রিল।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, শুক্রবার মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ইশতিয়াক দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।