এ মুহূর্তের সংবাদ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

সুপ্রভাত ডেস্ক »

জুলাই অভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার (২৮ জুন) দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

-advertise-

দলের পক্ষ থেকে তিনি জানান, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। ১ জুলাই দেশব্যাপী অভ্যুত্থানে শহীদ ও আহতের জন্য দোয়া। ৮ থেকে ১৫ জুলাই শহীদ পরিবর ও আহতদের সাথে সাক্ষাৎ করবেন তারা।

১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবসে রংপুরে আলোচনা সভা করবে দলটি। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবেন তারা।

জুলাই সনদ নিয়ে গোলাম পরওয়ার বলেন, জাতীর কাছে জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতি। সরকার এটি পূরণ করবে বলে আশা জামায়াতে ইসলামীর।