বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

করোনায় একদিনে দেশে ৫০ জনের মৃত্যু

সুপ্রভাত ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৮০১ জনে। এছাড়া একই সময়ে নতুন করে ২৮৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ২ লাখ ১৬ হাজার ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হল।

---------

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২,৩৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১২,০৫০টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৭৪৪ জন। মোট শনাক্ত হয়েছিলেন ২,১৩,২৫৪ জন। আর গতকাল আরও ৪২ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,৭৫১ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ১,৮০৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,১৭,২০২ জন।

বুলেটিন শেষে ডা. নাসিমা বলেন, সতর্ক থাকুন, সচেতন হোন। সঠিকভাবে মাস্ক পরুন এবং বাড়ির সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বার বার ২০ সেকেন্ড ধরে হাত ধোন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনসমাবেশ এড়িয়ে চলুন। সবাই সচেতন হলে, সতর্ক হলে অবশ্যই করোনাকে প্রতিরোধ করা যাবে এবং এই প্রতিরোধে আপনারা সবাই সামিল হবেন।