সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
রাঙ্গুনিয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

৩০ ফুটের খাল শিক্ষাবোর্ডের সামনে ৫ ফুট চওড়া

নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ
শেয়ার

যে কারণে ষোলশহর দুই নম্বর গেট মোড়ে পানি জমছে

ভূমি অধিগ্রহণ না হলে খাল চওড়া করা যাবে না- সেনাবাহিনীর প্রকল্প পরিচালক

ভূঁইয়া নজরুল »

২০১৮ সালের ২৮ এপ্রিল ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চশমা খালের মাটি উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছিল জলাবদ্ধতা নিরসন প্রকল্পের। গত চার বছর ধরে পুরো এলাকাজুড়ে ব্যাপক কার্যক্রম হওয়ার পরও এই এলাকার জলাবদ্ধতা দুর্ভোগ যায়নি। জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬০০ কোটি টাকার মেগা প্রকল্পে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা খরচ হয়েছে, তারপরও চার বছর আগেও যেমন বৃষ্টি হলেই পানি জমতো এখনো পানি জমে। কিন্তু কেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গত কয়েকদিন ধরে ষোলশহর দুই নম্বর গেট এলাকা ঘুরে দেখা যায়, চশমা খালের দুই নম্বর গেট মোড় থেকে মহানগর ভূমি অফিস পর্যন্ত (কৃষি ব্যাংকের বিপরীত পার্শ্বে) খালটি অনেক চওড়া (প্রায় ৩০ ফুট)। কিন্তু ভূমি অফিসের পর থেকে ফরেস্ট গেট পর্যন্ত খালটি ড্রেনে (৫ থেকে ৬ ফুট) পরিণত হয়েছে। ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড় পর্যন্ত চওড়া (প্রায় ৩০ ফুট)। মুরাদপুর মোড়ের কালভার্টটি সরু (প্রায় ১০ ফুট), কালভার্টের পর আবার চওড়া (প্রায় ৩০ ফুট)। একই খালের মধ্যবর্তী অংশ সরু এবং উভয় পাশে চওড়া।
আবার খালের উভয়পাশে রিটের্নিং দেয়াল নির্মাণের কাজও চলছে। খালের কোনো অংশ সরু আবার কোনো অংশ চওড়ার বিষয়ে জানতে চাইলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শাহ্ আলী বলেন, ‘চশমা খালের এ প্রান্ত (ষোলশহর দুই নম্বর গেট মোড়) থেকে মুরাদপুর শুলকবহরের বিপরীত পার্শ্ব পর্যন্ত সমান চওড়া হবে। অর্থাৎ ৮ মিটার (২৪ ফুট) চওড়া হবে। কিন্ত উভয় দিকে চওড়া করা গেলেও মহানগর ভূমি অফিস থেকে ফরেস্ট গেট পর্যন্ত (১ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ) এলাকায় ভূমি অধিগ্রহণ করা যায়নি বলে খালটিকে চওড়া করা যায়নি। এছাড়া মুরাদপুর মোড়ের কালভার্টটিও ভেঙে চওড়া করতে হবে। কিন্তু ভূমি অধিগ্রহণ না হওয়ায় তা সম্ভব হচ্ছে না।’

এক কিলোমিটার অংশের কারণে কি পানি জমছে ষোলশহরে?

ষোলশহর, পলিটেকনিক্যাল, কসমোপলিটন, রহমান নগর, চন্দ্রনগর, আলফালাহ গলি, জাকির হোসেন রোড, সিঅ্যান্ডবি কলোনি, ও আর নিজাম রোড আবাসিক এলাকা, ষোলশহর মসজিদ গলি, হিলভিউ আবাসিক এলাকাসহ আশপাশ থেকে পানিগুলো চশমা খাল দিয়ে প্রবাহিত হয়। কিন্তু বিশাল এলাকার বৃষ্টির পানি শিক্ষাবোর্ডের সামনে সরু ড্রেন দিয়ে নামতে পারছে না বলে বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরই রাস্তায় পানি জমে যায়। এ বিষয়ে লে. কর্নেল মো. শাহ্ আলী বলেন, ‘এজন্যই আমরা চশমা খালটি চওড়া করছি। কিন্তু মধ্যবর্তী অংশ চওড়া করতে না পারায় দুই অংশে চওড়া করলেও এর সুফল পাওয়া যাচ্ছে না।’
তবে সরেজমিনে ঘুরে দেখা যায়, খালটির বিভিন্ন অংশে এখনো মাটি জমা রয়েছে। সীমানা দেয়াল নির্মাণের কাজ শেষ না হওয়ায় খালে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

ভূমি অধিগ্রহণ জটিলতা কেন?

জলাবদ্ধতা নিরসন প্রকল্পটি সরকারের কাছ থেকে অনুমোদন পায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ৫ হাজার ৬০০ কোটি টাকার এ প্রকল্পে ৩৬টি খাল খননের কাজ করছে সেনাবাহিনী। ভূমি অধিগ্রহণ কার্যক্রম সিডিএ করে দেয়ার পর খালের চওড়া এবং খালের উভয় পাড়ে রাস্তা নির্মাণের কাজ করার কথা সেনাবাহিনীর। এ বিষয়ে লে. কর্নেল মো. শাহ্ আলী বলেন, ‘সিডিএ আমাদেরকে জায়গা বুঝিয়ে না দিলে কিভাবে কাজ করবো। তারা এখনো অধিগ্রহণ কার্যক্রম শেষ করতে পারেনি। তাই খালটি চওড়া করা যাচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সিডিএ’র প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ মাঈনুদ্দিন বলেন, ‘ভূমি অধিগ্রহণের জন্য আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। এছাড়া যেহেতু এই এক দশমিক দুই কিলোমিটার অংশের পাশের জায়গার মালিক শিক্ষাবোর্ড, রেলওয়ে ও স্থানীয় সরকার বিভাগ। আমরা তাদের কাছে চিঠি পাঠিয়েছি। খালটি চওড়া করা না গেলে পানি চলাচলে স্বাভাবিকভাবে সমস্যা হওয়ার কথা।’

জানা যায়, দুই নম্বর গেইট এলাকায় যাতে পানি না জমে সেজন্য সিঅ্যান্ডবি কলোনির মোড় থেকে রাস্তার উভয় পাশ থেকে প্রায় তিন ফুট চওড়া নতুন দুটি ড্রেন নির্মাণ করা হয়েছে। এ ড্রেন দুটির পানি ষোলশহর শেখ ফরিদ মার্কেটের বিপরীত পাশে কবরস্থানের কাছের আলফালাহ গলি দিয়ে আসা খালটিতে এসে সংযোগ হয়েছে। অপরদিকে আগ্রাবাদ হোটেলের মালিকের বাড়ির সামনে থেকে রাস্তার নিচ থেকে অপর ড্রেনটি একই খালের (কবরস্থানের কাছের খাল) সাথে যুক্ত হয়েছে। এই খালটি রাস্তার নিচ দিয়ে গিয়ে যুক্ত হয়েছে চশমা খালের সাথে। আর এ কারণে এখন বৃষ্টি হলে সিঅ্যান্ডবি কলোনির মোড়ে সহজে পানি উঠে না।
উল্লেখ্য, ৫ হাজার ৬০০ কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পে এ পর্যন্ত প্রায় ২৩০০ কোটি টাকা খরচ হয়েছে। তারপরও বৃষ্টি হলেই সড়কে পানি জমছে। গত বছর প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন সংশোধিত ডিপিপি অনুমোদনের অপেক্ষায়। তা অনুমোদন পেলে প্রকল্পের মেয়াদ ও বাজেট উভয়ই বাড়বে।

Ad image
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
বাল্যবিবাহের হলফনামা, আইনজীবীকে আদালতের কারণ দর্শানোর নির্দেশ
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

আর্কাইভ

আরও পড়ুন

বাল্যবিবাহের হলফনামা, আইনজীবীকে আদালতের কারণ দর্শানোর নির্দেশ

‘শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার’

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?