বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
গ্রাম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার আইয়ুব নিহত

নিজস্ব প্রতিনিধি,সাতকানিয়া

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. আইয়ুব আলী (৪৮) নিহত হয়েছেন। জীবন জীবিকার সন্ধানে আইয়ুব দীর্ঘ ১০/১২ বছর যাবত সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। নিহত আইয়ুব ৩ ছেলের জনক। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় সৌদি আরবের মদিনা ছুগুল পুদ্রা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

-advertise-

নিহত মো. আইয়ুব আলী উপজেলার মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নতুন পাড়া এলাকার আলী হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হারম্নন অর রশিদ আইয়ুবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  মাদার্শা ইউপি চেয়ারম্যান আ. ন. ম সেলিম চৌধুরী বলেন, আমার ইউপি সদস্য হারম্নন অর রশিদ আমাকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আইয়ুবের মৃত্যুর বিষয়টি অবহিত করেন।