এ মুহূর্তের সংবাদ

আইআইইউসি’র ২৬৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সুপ্রভাত ডেস্ক »

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৬৯তম সিন্ডিকেট সভা গতকাল বুধবার আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

-advertise-

আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, বিওটি সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও আইআইইউসি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, সিন্ডিকেটে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফুর রহমান এবং আইআইইউসি’র রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অবঃ)। সিন্ডিকেট সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যান ক্যাটাগরির সদস্য হাদীস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম ।

২৬৯তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের বিগত ২৬৭তম সাধারণ সভা ও ২৬৮তম বিশেষ সভার কার্যবিবরণ পঠিত হয় এবং নিশ্চিতকরণ করা হয়। কার্যবিবরণ পাঠ করেন আইআইইউসি’র রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অবঃ)।

এ ছাড়াও নিয়োগ কমিটির সুপারিশসমূহ, অর্থ কমিটির ১৯৫তম সভার কার্যবিবরণ এবং পিএসপি কমিটির ১৫৮তম সভার কার্যবিবরণ সভায় পেশ করা ও অনুমোদন দেয়া হয়। ২৬৯তম সিন্ডিকেট সভায় সুনির্দিষ্ট প্রস্তাবনা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেও কিছু আবদেন ও বিবিধ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।