সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »
এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিন দেশে, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে সবখানেই। শনিবার কানাডায় হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বাংলাদেশি বংশদ্ভুত সঞ্জয়। তার সঙ্গে ছিলেন বলিউডের হিরোইন নোরা ফাতেহী, মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা। জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করেন, আলানিস মরিসেট, উইলিয়াম প্রিন্স লাইন-আপ সম্পূর্ণ করেন। এই মঞ্চেই বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রশংসায় ভাসছেন সঞ্জয়। শনিবার রাতে টরন্টো স্টেডিয়ামে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে পারফর্ম করেন সঞ্জয়। নোরা ফাতেহি ও ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিমের সঙ্গে মঞ্চ মাতান তিনি। অনুষ্ঠানে তারা পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’। ৮ জুন ফিফার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি বেশ সাড়া ফেলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ দিনেই ইউটিউবে ভিডিওটির ভিউ হয়েছে ৩ কোটি ৮৩ লাখ। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে কানাডার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশনা করেন আদিবাসী বংশোদ্ভূত গায়ক উইলিয়াম প্রিন্স। পরে সঞ্জয়, নোরা ফাতেহি ও ভেভেড্রিমের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো স্টেডিয়াম।




















































