সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

সমুদ্রপথে পরিবহন খরচ কমল ৫০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

ইউরোপীয় ও মার্কিন ভোক্তারা রেকর্ড মুদ্রাস্ফীতির চাপে পোশাক ও অন্যান্য বিলাসবহুল পণ্যের পেছনে ব্যয় কমিয়েছে। সে কারণেই শিপিং লাইনে পণ্য বুকিং এখন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।

গন্তব্য দেশগুলোতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মজুদ পণ্য বাড়ার কারণে চাহিদা কমে যাওয়ায় বৈশ্বিক বাণিজ্যে এসেছে মন্থরতা। মহামারির সময় দেশের সমুদ্রপথে পরিবহন খরচ বাড়লেও বর্তমান পরিস্থিতিতে তা ৫০ শতাংশ পর্যন্ত কমে এসেছে। খবর টিবিএস’র।

চট্টগ্রাম-ইউরোপ রুটে জাহাজ চলাচলের খরচ এখন প্রতি ২০ ফুট কন্টেইনারের ক্ষেত্রে ৬ হাজার থেকে ৭ হাজার ডলার। ২০২১ সালের ডিসেম্বরের মহামারির প্রাদুর্ভাব যখন শীর্ষে তখন এই কন্টেইনারের খরচ ছিল সাড়ে ১২ হাজার ডলার। একইভাবে যুক্তরাষ্ট্রগামী জাহাজে প্রতি ২০ ফুট কন্টেইনারে আগে ২০ হাজার ডলার খরচ পড়লেও এখন তা ১০ হাজার ডলারে নেমে এসেছে বলে জানিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
মহামারি কেন্দ্র করে সৃষ্টি হওয়া সরবরাহ চক্রের ব্যাঘাতও পণ্য পরিবহন খরচ কমানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানান খাত সংশ্লিষ্টরা।
তবে ব্যবসায়ীদের দাবি তারা এখনও কোভিড পূর্ববর্তী সময়ের তুলনায় অন্তত তিনগুণ বেশি খরচ দিচ্ছেন।

কোভিডের আগে একটি ২০ ফুট কন্টেইনার চালানের জন্য ইউরোপের ক্ষেত্রে আড়াই হাজার ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তিন হাজার ডলার খরচ পড়ত।

শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, চলমান বৈশ্বিক মন্দার মধ্যে চাহিদা কমে যাওয়াটা পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার অন্যতম কারণ।

ইউরোপীয় ও মার্কিন ভোক্তারা রেকর্ড মুদ্রাস্ফীতির চাপে পোশাক ও অন্যান্য বিলাসবহুল পণ্যের পেছনে ব্যয় কমিয়েছে। সে কারণেই শিপিং লাইনে পণ্য বুকিং এখন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন ডলারের বর্তমান দরের হিসাবে ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিক সময়কালে মূল্যের দিক থেকে জি২০ পণ্যদ্রব্যের বাণিজ্য প্রবৃদ্ধি উল্লেখযোগ্যহারে কমে আসতে থাকে।

গত সোমবার ওইসিডি প্রকাশিত জি২০ আন্তর্জাতিক বাণিজ্য পরিসংখ্যান অনুসারে, রপ্তানি ও আমদানি যথাক্রমে আগের ত্রৈমাসিকের ৪ দশমিক ৮ শতাংশ এবং ৬ দশমিক ২ শতাংশের তুলনায় ২ দশমিক ১ শতাংশ এবং ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রিটেইল টেকনোলজি প্রতিষ্ঠান মেটাপ্যাকের সঙ্গে মিলিতভাবে রিটেইল ইকোনমিক্সের এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ ব্রিটিশ ক্রেতারা বলেছেন তারা বছরের শেষ তিন মাস ‘গোল্ডেন কোয়ার্টার’-এ খাদ্য-বহির্ভূত খরচ কমিয়ে আনবে। অথচ বেশিরভাগ খুচরা বিক্রেতা তাদের সিংহভাগ লাভ এই সময় ঘিরেই করে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ ক্রেতারা গত বছরের তুলনায় এবছর বিলাসদ্রব্যে ২২ শতাংশ পর্যন্ত ব্যয় কমাবে যার মূল্য প্রায় ৪.৪ বিলিয়ন পাউন্ড।

এটি অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এছাড়াও স্পেনে ১৪ শতাংশ, ইতালিতে ১২ দশমিক ৩ শতাংশ, ফ্রান্সে ১১ দশমিক ৫ শতাংশ এবং জার্মানিতে ব্যয় ৯ দশমিক ৪ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

তবে দুই বছর আকাশছোঁয়া পরিবহন ব্যয়ের পর শিপিং খরচ কমে যাওয়া রপ্তানিকারক এবং আমদানিকারক উভয়ের জন্যই সুখবর। স্থানীয় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কিন্তু বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে গন্তব্য দেশগুলোতে পণ্যের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় রপ্তানিকারকরা পরিবহন খরচ কমে যাওয়ার বিষয়টিকে কাজে লাগাতে পারবে না।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট রকিবুল আলম চৌধুরী বলেন, পরিবহন খরচ কমে যাওয়ায় শিপমেন্ট খরচ বহনকারী পোশাক ক্রেতাদের ওপর থেকে চাপ কিছুটা কমবে।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি-আমদানি কার্যক্রম কমেছে। বন্দরটিতে ২০২১ সালের সেপ্টেম্বরে এক লাখ ২০ হাজার ৪৭০ টিইইউ (টোয়েন্টি ফুট ইকুইভালেন্ট ইউনিট) আমদানি পণ্য আসলেও চলতি বছর একই মাসে এক লাখ ১১ হাজার ৪৯৩ টিইইউ পণ্য এসেছে। অন্যদিকে, রপ্তানি পণ্য গত বছরের সেপ্টেম্বরে ৬৮ হাজার ৮৯১ টিইইউ হলেও এবছর তা ৬৩ হাজার ৮০৩ টিইউতে নেমে এসেছে।
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন বলেন, শিপিং কোম্পানিগুলো মহামারিকালীন সংকট মাথায় রেখে পণ্য পরিবহন খরচ বাড়িয়েছিল যার ফল শেষ পর্যন্ত সমস্ত প্রয়োজনীয় পণ্যের দামেও প্রভাব ফেলেছে।

তবে এখন পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয়েছে এবং শিপিং চার্জ প্রতিযোগিতামূলক অবস্থায় ফিরে আসছে বলে তিনি মন্তব্য করেন।

Ad image
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা
সংকটাপন্ন ব্যাংকে ৪৮১৩ কোটির এফডিআর! ঘুষ-কমিশন বাণিজ্যে কারা জড়িত, খুঁজছে বিপিসি
বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম

আর্কাইভ

আরও পড়ুন

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?