সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু তহবিলে অনুদান চান পাহাড়ের নারী চাষিরা

সত্য ন্যায়নীতি ও ইনসাফ প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকারই কারবালার দর্শন

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৩ ১১:০২ অপরাহ্ণ
শেয়ার

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্লাজায় আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের দ্বিতীয় দিনে দেশি-বিদেশি আলোচকরা বলেছেন, মসনদ বা ক্ষমতায় বাসার জন্য নবী দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) কারবালা ময়দানে ইয়াজিদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হননি। দুরাচারী ইয়াজিদ গায়ের জোরে মসনদ দখল করে মদ, জুয়া, সুদ, ঘুষ ও ব্যভিচারকে বৈধতা দিয়েছিল। তাই তাকে মেনে নিতে পারেননি হযরত ইমাম হোসাইন (রা.)। ইয়াজিদি অপশাসন দুর্বৃত্তায়ন থেকে জনগণকে মুক্তি দেয়াই ছিল হযরত ইমাম হোসাইন (রা.) এর বিদ্র্রোহের পিছনে মূল কারণ।

বক্তারা বলেন, দেশ ও সমাজে বিরাজিত যাবতীয় অনাচার অবিচার শোষণ জুলুম রুখে দিয়ে সত্য ন্যায়নীতি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাই শাহাদাতে কারবালার অন্তর্নিহিত দর্শন। গতকালের মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন। শুভেচ্ছা বক্তব্য দেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। মুখ্য আলোচক ছিলেন ভারত থেকে আগত আন্তর্জাতিক ইসলামী স্কলার তাজুল ওলামা আল্লামা সৈয়দ নুরানী আশরাফ আশরাফি আস সিমনানি।

শুভেচ্ছা বক্তব্যে আলহাজ সূফি মিজানুর রহমান বলেন, আহলে বায়তে রাসূলের (দ.) মহব্বতকে অন্তরে গভীরভাবে ধারণ করতে পারলে ইহজীবনে কল্যাণ, পরিপূর্ণ কামিয়াবি ও পরকালে নাজাত মিলবে। মাত্র একশ টাকা দিয়ে কর্মজীবন শুরু করে কঠোর পরিশ্রম, কর্মনিষ্ঠা ও সততার মাধ্যমে আজকের এই সাফল্য ধরা দিয়েছে উল্লেখ করে সূফি মিজানুর রহমান বলেন, জীবনে সাফল্য চাইলে কঠোর মেহনত করতে হবে। লক্ষ্য পৌঁছুতে কাজে লেগে থাকতে হবে। মানুষের কল্যাণ করা, অকাতরে দান করা, ঋণের ভারে জর্জরিত অসহায় মানুষকে ঋণ পরিশোধে এগিয়ে আসার মাধ্যমে পুণ্যময় জীবন গঠনের তাগিদ দেন তিনি।

বিদেশি আলোচক আল্লামা সৈয়দ নূরানি আশরাফ আশরাফি আস্ সিমনানি বলেন, আহলে বায়তে রাসূল (দ.) ও সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে নাজাতের পথ সুগম হবে। বাংলাদেশে চট্টগ্রামে এসে এ ধরনের শানদার কারবালা মাহফিল দেখে তিনি অভিভূত ও মুগ্ধ বলে উল্লেখ করেন।

মাওলায়ে কায়েনাত শেরে খোদা হযরত আলী (রা.) এর মর্যাদা নিয়ে আলোচনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। তিনি বলেন, হযরত আলীর (রা.) জন্মই হয়েছে কাবা শরিফের ভেতরে। তাঁর শান মর্যাদা অতুলনীয়। তাঁকে নিয়ে কটূক্তি করলে ঈমানহারা হতে হবে। হযরত আবু বকর সিদ্দিক (রা.), হযরত ওমর ফারুক (রা.), হযরত ওসমান (রা.) এবং হযরত আলী (রা.) অশেষ মর্যাদার অধিকারী। বিশেষ করে সকল জটিল কঠিন বিষয়ে ফয়সালা দিতেন হযরত আলী (রা.)। সব সাহাবাকে সম্মান করাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। এই শাহাদাতে কারবালা মাহফিল থেকে এই বার্তাই আমরা বিশ^বাসীকে জানিয়ে দিতে চাই।

আজমতে সাহাবা নিয়ে আলোচনা করেন খতিবের হাট জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ মুহাম্মদ গোলাম কিবরিয়া। তিনি বলেন, আজ কিছু নিন্দুক সাহাবায়ে কেরামের মান মর্যাদায় আঘাত হানছে। অথচ সকল সাহাবা পূত-পবিত্র ও নিষ্কলুষ চরিত্রের অধিকারী। আবার যারা অতি ভক্তি দেখিয়ে হযরত আলী (রা.) কে নিয়ে মিথ্যাচার করে তারাও পথভ্রষ্ট। এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ মোহাম্মদ মহসিন বলেন, জমিয়তুল ফালাহর আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের মাধ্যমে নবী ওলীপ্রেমী ও আহলে বায়তপ্রেমীরা ঈমান আক্বিদাকে শাণিত করার সুযোগ পাচ্ছে। এ মাহফিলের সূচনার জন্য খতিবে বাঙাল অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী (রা.) ও রূপকার সুফি মোহাম্মদ মিজানুর রহমানের অবদানের কথা উল্লেখ করেন তিনি। কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী আহমদ বিন ইউসূফ আল আজহারী।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র মহাসচিব আলহাজ শাহজাদ ইবনে দিদার, মহানগর সভাপতি আলহাজ তসকির আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। মাহফিল সঞ্চালনা করেন ড. জাফর উল্লাহ।

উপস্থিত ছিলেন মহফিলের প্রধান সমন্বয়ক পিএইচপি ফ্যামিলির পরিচালক আলহাজ মোহাম্মদ আলী হোসেন সোহাগ, মাহফিল পরিচালনা পর্ষদের খোরশেদুর রহমান, সিরাজুল মুস্তফা, সৈয়দ সেহাব উদ্দিন আলম, মুহাম্মদ সাইফুদ্দিন, জাফর আহমদ সওদাগর, প্রফেসর কামাল উদ্দিন আহমদ, আব্দুল হাই মাসুম, দিলশাদ আহমদ, সৈয়দ মুহামদ সিরাজ উদ্দৌলা, এস এম শফি, আলহাজ মুহাম্মদ ইদ্রিচ চেয়ারম্যান, আবু সাঈদ মুহাম্মদ হামেদ, মাহাবুবুল আলম, মনসুর সিকাদার, মাইনুদ্দীন মিঠু, ফরিদ মিয়া, শাহাব উদ্দিন, জহির উদ্দিন, খোরশেদ আালী চৌধুরী, নাজিব আশরাফ প্রমুখ। ৬ষ্ঠ দিবস থেকে পর্দা সহকারে মহিলাদের মাহফিলে অংশগ্রহণের ব্যবস্থা থাকবে।

Ad image
ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
বন্দর ছাড়ছে সাইফ পাওয়ারটেক, পাওনা নিয়ে বিক্ষোভে শ্রমিকেরা
চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময়
ছবির ক্যাপশন চাঁদা না পেয়ে চট্টগ্রামের বায়েজিদে ভূমি ব্যবসায়ী জাফর আহমদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ভবনের দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়।
১০ মাস ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে গুলি ছুড়ে হুমকি ‘কাফনের কাপড় কিনে রাখিস’
স্টার লুবের ধোঁয়ায় দম বন্ধ, বর্জ্যে ডুবছে কৃষিজমি
পিএইচপি ফ্যামিলির ডিএমডি হলেন মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন

আর্কাইভ

আরও পড়ুন

মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ, সাবেক এডিসি কারাগারে

মাদক-ছিনতাই-চাঁদাবাজি দমনে সিএমপি কমিশনারের কঠোর নির্দেশ

ওয়েবিলের টাকা না দেওয়ায় এ কে খানে ম্যাক্সিমা চালককে ছুরিকাঘাত

বাদ পড়া শিশুদের টিকাদানে চসিকের বিশেষ কর্মসূচি, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?