সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
মিয়ানমারে সার পাচার, মিরসরাইয়ে বিএনপি-ছাত্রদলের সাবেক ৩ নেতা গ্রেপ্তার

মাদ্রাসায় ছাত্রের গলাকাটা লাশ

নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ ২০২২ ১০:৫২ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপে একটি মাদ্রাসা থেকে ৭ বছর বয়সী এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মো. ইফতেকার মালিকুল মাশফি (৭) নামের ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।
মাশফি চরণদ্বীপ ইউনিয়নের মধ্যম চরণদ্বীপ ফকিরাখালি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিরাত প্রবাসী আব্দুল মালেকের ছেলে।
চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত ‘আল্লামা শাহসূফী অছিয়র রহমান (ক.) মাদ্রাসা, হেফজখানা ও এতিখানার’ কায়দা শ্রেণির ছাত্র ছিল মাশফি।
বোয়ালখালী থানার ওসি আবদুল করিম জানান, তারা খবর পেয়ে সাড়ে ৯টার দিকে হেফজখানার দ্বিতীয় তলা থেকে মাশফির গলাকাটা লাশ উদ্ধার করেন।
কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি।
জিজ্ঞাসাবাদের জন্য হেফজখানার তিন শিক্ষককে থানায় নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফজারুল হক টুটুল।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী মৃত্যুর খবরে দরবার শরিফ এলাকায় স্থানীয়দের বেশ ভিড়।
তাদের কেউ কেউ অভিযোগ করেন, এই মাদ্রাসায় শিক্ষার্থীদের নির্যাতন করা হয় এবং ওই কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের মাদ্রাসা থেকে নিয়ে গেছেন।
শিক্ষার্থী মৃত্যুর খবরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও গেছেন সেখানে।
সাইদুল ইসলাম শামীম ও আহমদ উল্লাহ মুন্না নামে হেফজ শাখার দুই ছাত্রের সাথে কথা বলে জানা যায়, দুই তলা বিশিষ্ট হেফজ খানার নিচ তলায় তারা কায়দা, আমপারা ও হেফজ শাখার প্রায় ৪০ জন শিক্ষার্থী থাকে।
তাদের সাথে থাকেন হাফেজ জাফর আহমেদ ও হাফেজ মো. রুস্তম আলী নামে দুই শিক্ষক।
দুই তলা বিশিষ্ট এ হেফজখানার নিচ তলায় শিক্ষার্থীদের ক্লাস ও থাকার রুম। আর দ্বিতীয় তলায় তাদের মালামাল রাখা হয়।
দুই শিক্ষার্থী জানান, প্রতিদিনের মতো শনিবারও ভোরে নামাজ পড়ে তারা ক্লাস শুরু করেন। এসময় ক্লাসে পাঠ দান করছিলেন হাফেজ জাফর আহমেদ, রুস্তম আলী ছিলেন বাইরে।
তারা বলেন, সকাল ৭টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে মাশফি জাফর আহমেদের কাছ থেকে ছুটি নিয়ে ক্লাসের বাইরে যান। পরে তাকে খোঁজাখুঁজি করে কোনো স্থানে না পেয়ে দ্বিতীয় তলায় রক্তাক্ত অবস্থায় মাশফিকে পায়।
মাশফির বড় ভাই ইমতিয়াজ মালেকুল সাজেদ জানান, সকাল পৌনে ৮টার দিকে মাদ্রাসা থেকে তাকে ফোন করে মাশফিকে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়।
তিনি বলেন, ‘এসময় আমি মাদ্রাসার কাছে আমার দুই বন্ধুকে ফোন করে ভাইয়ের খোঁজ নিতে বলি। তার এসে দ্বিতীয় তলায় থেকে কম্বল ও বিভিন্ন ধরনের কাপড় চাপা দেয়া অবস্থায় মাশফির গলাকাটা লাশ দেখতে পায়।’
মাশফিকে খুঁজতে আসা তার বড় ভাইয়ের দুই বন্ধু হাবিবুল হাসান ও জুনায়েদ আলম সায়েম জানান, সোয়া ৮টার দিকে মাশফির বড় ভাই মাজেদের ফোন পেয়ে মাদ্রাসায় আসেন এবং প্রথমে মাদ্রাসার আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজেন, না পেয়ে মাদ্রাসায় ঢোকেন।
এসময় তারা গিয়ে হেফজখানার সিঁড়ির কাছে এক শিক্ষককে দেখতে পেয়ে মাশফির খোঁজ করেন। এসময় তিনি তাদের আজান দেওয়ার পরামর্শ দেন বলে জানান নিহতের বড় ভাইয়ের দুই বন্ধু।
সায়েম বলেন, ‘এসময় আমরা দুই বন্ধু এবং মাশফির মামাও খুঁজতে আসে তাকে। হেফজখানার শিক্ষার্থীরাও তাকে খোঁজ নিতে থাকেন। আযান দেয়ার পর’ দ্বিতীয় তলায় খুঁজতে থাকা দুই শিক্ষার্থী কম্বলসহ চাপা দিয়ে রাখা অবস্থায় মাশফির পা দেখে চিৎকার শুরু করে। তখন আমরা গিয়ে কম্বল তুলে মাশফির লাশ দেখতে পাই।’
তিনি জানান, মাশফির মুখ কম্বল দিয়ে মুড়িয়ে রাখা ছিল। তার উপর আরও কিছু কম্বল ব্যানারসহ বিভিন্ন কাপড় দিয়ে রাখা হয়।
চরণদ্বীপ শাহী দরবার শরীফের ভেতরে মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা, মাজার শরিফ ও একটি ইসলামী একাডেমি রয়েছে। শাহসূফী অছিয়র রহমানের বংশধররা এগুলোর দেখাশোনা করে।
বর্তমানে মাজারের প্রধান খাদেম শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী জানান, ২০০৮ সালে দরবার শরিফে হেফজখানা ও মাদ্রাসা কার্যক্রম শুরু হয়। হেফজ খানায় ৪২ জন শিক্ষার্থী আছে। আর তাদের দায়িত্বে আছেন দুই শিক্ষক জাফর আহমেদ ও রুস্তম আলী।
এছাড়া একাডেমির জন্য সম্প্রতি শাহাদাত হোসেন নামে আরও এক শিক্ষককে নিয়োগ দেওয়া হয় বলে জানান তিনি।
তিন শিক্ষককেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন বলেও জানান খাদেম শহীদুল্লাহ ফারুকী।
সেখানে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটেছে দাবি করে তিনি বলেন, ‘আশা করি, পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে।’ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তিও দাবি করেন তিনি।

Ad image
ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল
লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক
নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার আবেদন
লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, জব্দ হানিফ-এসপি ট্রাভেলস

আর্কাইভ

আরও পড়ুন

‘শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার’

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?