সুপ্রভাত বাংলাদেশ
একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়
ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা
২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

প্রবর্তক স্কুলে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ
ডিজিটাল সঞ্চয় নিয়ে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি
প্রেম নয়, বন্ধুত্বও নয়, তাহলে কী?
পাহাড়তলী বাজারে নকল চাল, মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি
চট্টগ্রামে সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
‘অপারেশন ক্লিন হার্টের’ পরিকল্পনা নেই সরকারের
রাঙ্গুনিয়ায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ

বর্ষায় জনদুর্ভোগ কমাতে এখন থেকেই সচেষ্ট হোন

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২০ ১০:৫৪ পূর্বাহ্ণ
শেয়ার

সারা বিশ্বের মতো বাংলাদেশের সমস্ত মনোযোগ এখন করোনা পরিস্থিতি নিয়ে হলেও বর্ষা মৌসুমের প্রারম্ভেই বৃষ্টি শুরু হতে দেখে নগরবাসীর মনে জলাবদ্ধতা নিয়ে আগাম ভীতি সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় অনেকে পূর্ণ বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন।

জুনেই শেষ হচ্ছে নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের মেয়াদ। অথচ প্রকল্পটির সিংহভাগ কাজ এখনো শেষ হয়নি। প্রকল্পের আওতায় শহরের পানি অপসারণে গুরুত্বপূর্ণ সাতটি খালে এখনো খনন বা পরিষ্কার কার্যক্রম চলছে, যা শেষ হতে কয়েক সপ্তাহেরও বেশি সময় লাগবে। এছাড়া আটটি খালে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ শুরুই হয়নি। বাকি আছে ড্রেন সম্প্রসারণের কাজও। এই অবস্থায় প্রকল্পের মেয়াদ বাড়লেও চলতি বর্ষায় এর সুফল নিয়ে অনিশ্চয়তা আছে। ফলে এবারও ভারী বর্ষণ হলে জলাবদ্ধতায় ভুগতে পারেন নগরবাসী।

অবশ্য বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে বলছেন, প্রকল্পের আওতায় ইতোমধ্যে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে তাতে এবার জলাবদ্ধতা আগের মতো হবে না। এছাড়া ভারী বৃষ্টি হলে কোথাও পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা দ্রুত অপসারণে পৃথক চারটি ইমারজেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। গতবার এরকম টিম ছিল দুটি। হুইল স্কেভেটর ও ড্রাম ট্রাকসহ অন্যান্য সমাগ্রী নিয়ে সর্বদা প্রস্তুত থাকেন টিমের সদস্যরা।

নগরের জলাবদ্ধতা নিরসনে সিডিএ গৃহীত ৫ হাজার ৬শ ১৬ কোটি ৪৯ লক্ষ ৯০ হাজার টাকায় ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সমপ্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক চলমান মেগা প্রকল্পটি ২০১৭ সালের ৯ আগস্ট একনেকে অনুমোদন পেয়েছিল। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত। ২০১৮ সালের ৯ এপ্রিল প্রকল্পটি বাস্তবায়নে সেনাবাহিনীর সঙ্গে সিডিএর সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। পরবর্তীতে নানা প্রক্রিয়া শেষে একই বছরের ২৮ এপ্রিল নগরীর চশমা খাল ছাড়াও মুরাদপুর এলাকার সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন খাল ও বহদ্দারহাট মোড়ের বড় নালা পরিষ্কার করার মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হয়।

প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি জুন মাস পর্যন্ত প্রকল্পের ৬০ শতাংশ কাজ শেষ করার পরিকল্পনা ছিল। অথচ এর বিপরীতে শেষ হচ্ছে প্রায় ৫০ শতাংশ। এছাড়া চলতি বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রকল্পের আওতায় শহরের বাইশটি এলাকাকে চিহ্নিত করে গত বছর বর্ষার পরপর খাল খনন ও পরিষ্কার, ড্রেন সমপ্রসারণ ও পরিষ্কার এবং রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ শুরু হয়। সেগুলো এখনো শেষ হয়নি।

প্রকল্পভুক্ত ৩৬টি খালের মধ্যে গুরুত্বপূর্ণ সাতটি খালে এখনো পরিষ্কার কার্যক্রম শেষ হয়নি। এগুলো হচ্ছে বাকলিয়া খাল, রাজাখালী খাল-১, মীর্জা খাল, চশমা খাল, ডোমখালী খাল, মির্জা খাল ও হিজরা খাল। এছাড়া পরিষ্কার কার্যক্রম চলমান আছে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাক্তাই খালে। অবশ্য বেশ কয়েকবার খালটির বিভিন্ন অংশে পরিষ্কার করা হয়েছে। কিন্তু ময়লা পরিষ্কারের পর ক’দিন না যেতেই আবারো ভরাট হয়ে যায় খালটি। এজন্য নগরবাসীর অসচেতনতা, বিশেষ করে খালপাড়ের বাসিন্দাদের দায়ী করা হচ্ছে। কারণ, খালটিতে জমে যাওয়া ময়লা-আবর্জনার বেশিরভাগই গৃহস্থলি বর্জ্য।
তবে সুপ্রভাত বাংলাদেশে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে চকবাজার এলাকায় খালের পাড়ে তুলে রাখা আবর্জনা দিনের পর দিন ফেলে রাখা হয়েছে। সময়মতো অপসারণ না করায় বৃষ্টিতে আবর্জনাগুলো আবার খালেই পতিত হচ্ছে।  সে সঙ্গে পরিবেশ দূষণের ঘটনা তো আছেই।

সিডিএর প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দিন বলেন, ৩০ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ আছে। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দুই বছরের মেয়াদ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি, মেয়াদ বাড়বে। করোনা পরিস্থিতির জন্য প্ল্যানিং কমিশনের সভা একটু বিলম্ব হচ্ছে।

করোনা পরিস্থিতিতে মানুষ আজ বড় অসহায় অবস্থায় আছে। কর্মহীন, আয়-উপার্জনহীন অবস্থায় আছে লাখ লাখ মানুষ।  বর্ষা মৌসুমটি যেন অসহায় মানুষগুলোকে আরেকটি বিড়ম্বনায় না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে কর্তৃপক্ষকে।

Ad image
প্রবর্তক স্কুলে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ
ডিজিটাল সঞ্চয় নিয়ে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি
প্রেম নয়, বন্ধুত্বও নয়, তাহলে কী?
পাহাড়তলী বাজারে নকল চাল, মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি
চট্টগ্রামে সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
‘অপারেশন ক্লিন হার্টের’ পরিকল্পনা নেই সরকারের
অবরুদ্ধ চুয়েট ভিসিকে ‘ছাড়িয়ে’ আনলেন ডিসি-এসপি
কল্পলোকের নদীর পাড়ে সাইকেল নিয়ে পর্বতারোহী ডা. বাবর আলী।
কল্পলোকে বাবর আলীকে ছিনতাইকারীদের ধাওয়া, রক্ষা পেলেন বিচক্ষণতায়
ফলমণ্ডিতে অভিযান চালিয়ে তুহিন এন্টারপ্রাইজকে জরিমানা করেন ভোক্তা অধিকার কর্মকর্তারা।
ফলমণ্ডিতে অভিযান, খেজুরে তেল মাখিয়ে বিক্রিতে জরিমানা
কক্সবাজার সৈকতে পাঁচ টন প্লাস্টিক বর্জ্যে তৈরি ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
পাঁচ টন প্লাস্টিকে কক্সবাজার সৈকতে ৫০ ফুটের ‘দানব’
অবরুদ্ধ চুয়েট উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। মঙ্গলবার উপাচার্য ভবনে।
অবরুদ্ধ চুয়েট ভিসির বুকে ব্যথা, যেতে চান হাসপাতালে

আর্কাইভ

আরও পড়ুন

গোলাম মোহাম্মদ ফারহাদ সারওয়ার

এআইয়ের যুগে চাকরির ভবিষ্যৎ: তরুণেরা কতটা প্রস্তুত?

ডিজিটাল ব্যাংকিং: সুবিধার আড়ালে গ্রাহকের নতুন ঝুঁকি

স্মার্ট মিটার, কিন্তু গ্রাহকের ভোগান্তি কেন?

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?