সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
মাতারবাড়ীর প্রকল্পে স্থানীয়দের চাকরি-পুনর্বাসন চান এমপি আলমগীর ফরিদ
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

পার্থক্য

নিজস্ব প্রতিবেদক
২ জুন ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
শেয়ার

আজহার মাহমুদ »

আমার কাছে হালকা চা-পাতা হলেই চলে। পানিটা হালকা রং করে চিনি মিশিয়ে বেশ ভাব নিয়ে খাই। সবসময় তো খাওয়া সম্ভব নয়, যখন পাই তখন মনে হয় অমৃত খাই। মাঝে-মাঝে চিনিও জুটে না। তখন ভাব করি ডায়বেটিস হয়েছে আমার। তাছাড়া একটু তেতো হলেও এভাবে খেতে পারাটও একটা ভাবের। আমার চাপানের এই অংশটা তোমার কাছে নিখাদ হাস্যকর লাগবে। কারণ এসবের কোনোটাই তোমার পছন্দ না। তুমি মাঝেমধ্যে মালাই চা খাও আর বেশির ভাগ সময় কফি কিংবা গ্রিন টি খাও। গ্রিন টি মানে সবুজ চা বুঝি আমি। তাহলে আমি রেড টি খাই নিশ্চয়। কারণ আমার চায়ের রং লাল।

যাই হোক, পার্থক্য শুধু এই একটা আছে তা কিন্তু নয়। আমি আজ আমাদের পার্থক্য নিয়েই তোমাকে লিখছি। তুমি যে-গাড়িতে করে আসো, সেই গাড়িটিতে আমি আমার জন্মের পর কখনও বসিনি। তোমার সাথে পরিচয় হওয়ার সুবাদে বসা হয়েছে কয়েকবার। তুমি হয়তো খেয়াল করেছো আমি কতটা নার্ভাস ছিলাম তোমার গাড়িতে যেদিন প্রথম বসেছিলাম। যেদিন তুমি গাড়িতে করে আসো না সেদিন হয়তো সিএনজি, নয়তো বেশি দামে রিকশায় করে হওয়া খেতে খেতে বাসায় যাও। লোকাল গাড়ি তোমার দু-চোখের বিষ। তুমি লোকাল গাড়িতে করে যাবা, এটা যেমন ভাবতে পারো না, আমিও তেমনি এতো দামি গাড়িতে বসবো, ভাবতে পারি না।

আমাদের পার্থক্য কত নিখুঁত দেখেছ? তুমি কলেজে প্রায় নতুন-নতুন জামা পরে আসো। আমার মনে হয়, আমার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে এটা কিছুটা কমিয়ে দিয়েছ। কিন্তু তোমার জামাগুলো এতো সুন্দর, এতো পরিষ্কার, মাঝে-মাঝে তোমার জামাগুলোকেও ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। আর তুমি নিজেও শুনেছ কলেজে আমার জামা নিয়েও ছেলেমেয়েরা কথা বলে। এটা নিয়েও হাসাহাসি হয়। তুমি আমার জন্য জামা কিনেছিলে। আমি নিইনি। হয়তো সেজন্য কষ্ট পেয়েছিলে। তবে আমি আমার তৃতীয় শার্টটিও নিজের টাকায় কিনতে চেয়েছি। এখনও সেই শার্ট কেনা হয়নি। দুই শার্ট নিয়ে কলেজের দুই বছর মোটামুটি পার করে দিতে কোনো সমস্যা হচ্ছে না আমার। অথচ তোমার এবং তোমার বন্ধুদের আমার শার্ট নিয়ে অনেক সমস্যা ছিল। এই পার্থক্যটুকুও কোনো রকম হালকাভাবে নেয়া যাবে না।

আমার জামা নিয়ে একটা গল্প আছে। আজ তোমাকে সেটাও একটু জানাই। কখনও এটা বলা হয়ে ওঠেনি তোমাকে। তুমি তো জানো, আমরা চার ভাই এক বোন। আমার বড়ভাই আর আমি যখন হাই স্কুলে পড়ি তখন আমাদের দুই ভাইকে একটা-একটা সাদা শার্ট কিনে দেয় বাবা। এই ঢাকা শহরে এতজন মানুষকে নিয়ে এই সংসরাটা বাবা কীভাবে চালায়, সেটাও তোমার অজানা নয়। বাবা যেদিন শার্ট এনেছিল সেদিন বাজার আনেনি। বাবা বলেছিল, না খেয়ে হলেও আমার ছেলেদের আমি পড়াবো। সেদিন মা একটা ডিম ভেজে সেটাকে ৭ টুকরো করে তারপর ডাল দিয়ে খাওয়া হয়েছে। মা আবার আমাদের না খাইয়ে ঘুমোতে দেন না রাতে। জমজ হওয়াতে বাবার আমাদের দুজনের খরচ চালাতে হিমশিম খেতেন। রিকশা চালিয়ে আর কত পারা যায়? ঘরভাড়া, খাবার, জামা-কাপড়, পড়াশোনা, চিকিৎসা সবকিছুই তো করছেন। মাঝে-মাঝে চিন্তা করি, কীভাবে বাবা এটা পারেন? বাবার মুখ দেখলেই  বোঝা যায় বাবা সেটা কতটা কষ্টে পারেন। যা হোক আমরা দুই ভাই ক্লাস সিক্সে ভর্তি হই। ভর্তির টাকা কিছু মওকুফ করে দিলেও বেশির ভাগ টাকা দিতে হচ্ছে। বাবা ভর্তির টাকাগুলো অনেক কষ্টে জোগাড় করেছিল। দুজনের সাদা শার্ট নতুন ছিল। নতুন জামা পরে স্কুলে যেতে বেশ ভালো লাগছিল। আমার বড়ভাই একটু শান্ত হলেও আমি ছিলাম সামান্য দুষ্টু। আমার সাথে দুষ্টুমি করে একটা ছেলে কলম দিয়ে আমার শার্টে দাগ দেয়। আমিও তার শার্টে দাগ দিয়ে হিসেব সমান করলাম। কিন্তু ছেলেটা আবারও দাগ দেয় আমাকে। এভাবে দাগ দেওয়ার খেলা খেলতে-খেলতে দুজনের শার্ট কলমের কালিতে ভরপুর হয়ে যায়। আমার ভাই বাসায় গিয়ে সবকিছু আম্মুকে বলে দেবে। আমি ভয়ে-ভয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে মায়ের বকা খেয়েছি, রাতে বাবার পিটুনি খেয়েছি। আমার শার্টভর্তি এমন দাগ বাবা কোনোভাবেই নিতে পারেনি। নতুন জামা, তার ওপর অনেক কষ্টের টাকা। এই একটা শার্ট দিয়ে আমি ক্লাস এইট পর্যন্ত পড়েছি। আমার শার্টের পেছনে কালো দাগ থাকতো। খুব লজ্জা লাগতো। তবুও স্কুলে যেতে হতো। এরপরের গল্পগুলো আর বলতে ইচ্ছে করছে না। ভাতের সাথে মাংস না থাকলে তোমার হয় না। মাঝে-মাঝে আমাকে দেখানোর জন্য তুমি সবজি দিয়ে খেতে। কিন্তু কতটুকু খেতে সেটাও আমি দেখতাম। অথচ তুমি জানো, আমি শুধু ডাল দিয়েই দু-চার প্লেট ভাত খেয়ে নিতে পারি। বিকেলে তোমার নাশতায় বার্গার কিংবা পিজ্জা থাকে। আর আমার বিকেলের নাস্তা বলতে কিছুই থাকে না। সত্যি বলতে বিকেলে ক্ষুধাও লাগে না।

তোমার বিছানা আর বিছানার জিনিসপত্রের যা দাম তাতে আমাদের বাসার সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে। আর আমাদের বিছানা হচ্ছে ফ্লোর। আমরা পরিবারের সবাই মিলে সেখানে স্বচ্ছন্দে ঘুমাই। তুমি হয়তো আমাকে দেখানোর জন্য ফেøারেও ঘুমাতে পারো তবে সেটাও তোমার বাস্তবতা নয়। আমার সাথে তোমার পার্থক্য যোজন-যোজন। সামান্য কয়েকটা পার্থক্য থাকলে মেনে নেয়া যেতো। কিন্তু এতো-এতো পার্থক্যের দেয়াল ভেদ করে তুমি আমার হতে চাইলে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার মতো মানুষের জন্য তোমাকে ভালোবাসা যায় তবে ছোঁয়া যায় না। তোমাকে আপন ভাবা যায়, কাছে টেনে নেয়া যায় না।

তুমি হয়তো আবেগের বশে আমাকে বিয়ে করতে পারো। কষ্ট করে সব মানিয়ে নিতে পারো। তবে সেটাও বেশিদিনের জন্য নয়। আর সত্যি বলতে আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি বলেই তোমার কষ্ট আমি সইতে পারবো না। তাই তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি, তবে সেটা দূর থেকেই। তোমাকে কাছে রেখে ভালোবাসা আমার জন্য নয়। ইতি …

Ad image
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
মাতারবাড়ীর প্রকল্পে স্থানীয়দের চাকরি-পুনর্বাসন চান এমপি আলমগীর ফরিদ
সংকটাপন্ন ব্যাংকে ৪৮১৩ কোটির এফডিআর! ঘুষ-কমিশন বাণিজ্যে কারা জড়িত, খুঁজছে বিপিসি
বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম

আর্কাইভ

আরও পড়ুন

কবিতা

যে ইতিহাস কেউ লিখবে না

শামসুর রাহমানের কবিতায় নগর, স্বদেশ ও মানুষের মুক্তি

সমাজ-বাস্তবতার আখ্যান

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?