সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিএমপি কমিশনারের

পরিত্যক্ত পার্কে চার কোটি টাকা গচ্ছা দিয়ে ১২ কোটি টাকার নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ
শেয়ার
চার কোটি টাকা খরচ করে বানানো সুইমিং পুল ও জিমনেসিয়াম ভেঙে ফেলা হবে।

সুপ্রভাত ডেস্ক »

বন্দরনগরী চট্টগ্রামের কেন্দ্রে একটি উদ্যানে এক দশক আগে কয়েক কোটি টাকা খরচ করে সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণ শুরু হয়; তারপর হয় ইজারা দেওয়ার চেষ্টা। এ নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ালে এক সময় উদ্যানটিই পরিত্যক্ত হয়ে যায়।

পাঁচলাইশ আবাসিক এলাকার ভেতরে সেই জাতিসংঘ পার্ক এখন ১২ কোটি টাকায় নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে গণপূর্ত অধিদপ্তর। আর সেজন্য আগের চার কোটি টাকা খরচ করে বানানো সুইমিং পুল ও জিমনেসিয়াম ভেঙে ফেলা হবে।

২০১২ সালের ডিসেম্বরে ওই পার্কের ভিতর এক একর জমিতে দুটি সুইমিং পুল ও একটি জিমনেসিয়াম নির্মাণের কাজ শুরু করেছিলেন তৎকালীন মেয়র এম মনজুর আলম। ২০১৫ সালের জুনে তা শেষ হয়।

এখন পার্কের মাঝে ওই সুইমিং পুলের ’কোনো উপযোগীতা নেই’ জানিয়ে পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতি গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রকল্পে সায় দিয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম বলেন, “মেয়র মনজুর আলমের সময়ে সমিতির পক্ষ থেকে নিজস্ব খরচে পার্ক সংস্কার এবং শিশুদের জন্য একটি ছোট সুইমিংপুল নির্মাণের প্রস্তাব উনাকে দিয়েছিলাম।

“কিছুদিন পরে সিটি করপোরেশন টেন্ডার করে নিজেরাই সুইমিংপুল নির্মাণ করে। এখানে এত বড় ও ব্যবহার অনুপযোগী সুইমিংপুল বা স্থাপনা আমরা চাইনি। খোলামেলা পার্ক চেয়েছি। যাতে মানুষ শান্তিতে হাঁটতে পারে, শিশুরা খেলতে পারে।”

৬৯ একর আয়তনের পাঁচলাইশ আবাসিক এলাকা গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বে। এর মাঝে ২ দশমিক ১৭ একর আয়তনের ওই উদ্যানের নাম ছিল ‘পাঁচলাইশ পার্ক’।

মাহমুদুল ইসলাম চৌধুরী মেয়র থাকাকালে ১৯৮৮ সালে গণপূর্ত অধিদপ্তর সংস্কার ও ব্যবস্থাপনার জন্য পার্কের দায়িত্ব দেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের হাতে। ২০০২ সালে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী পার্কের নাম দেন ‘জাতিসংঘ পার্ক’। আর মনজুর আলম সেখানে বানান সুইমিং পুল ও জিমনেশিয়াম।

গত এক দশকে এই উদ্যান ঘিরে বারবার দ্বন্দ্বে জড়িয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তাতে সুরাহা হয়নি, বরং নাগরিকরা পার্ক ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত থেকেছে।

মনজুর আলমের পর আ জ ম নাছির উদ্দীন মেয়র থাকাকালে ২০১৬ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ২৫ বছরের জন্য পার্কটি ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এরপর এলিট পার্ক লিমিটেড সেখানে কমিউনিটি সেন্টার, গেস্ট হাউজ ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিকল্পনা করলে তখনকার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিরোধিতা করেন। এ নিয়ে মোশাররফ ও নাছিরের বিরোধ প্রকাশ্য রূপ পায়।

পার্কে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের বিরোধিতা করে কল্যাণ সমিতি রিট করলে ইজারা প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেয় উচ্চ আদালত।

পরে ২০১৭ সালে পার্কের উন্নয়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি নতুন প্রস্তাব দিলে প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় আপত্তি জানায় সিটি করপোরেশন।

দুই বছর বিষয়টি ঝুলে থাকার পর ২০১৯ সালে মোশাররফ ও নাছির একমত হন, গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্প বাস্তায়ন শেষে সিটি করপোরেশনকে হস্তান্তর করবে।

নাছিরের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর মহামারীতে নির্বাচন আটকে থাকায় সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বে আসেন খোরশেদ আলম সুজন। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে আলোচনা করে তিনি সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রকল্পের বিষয়ে লিখিত অনাপত্তিপত্র দেন।

সে প্রসঙ্গ ধরে পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতা আবু সাঈদ সেলিম বলেন, “সিটি করপোরেশন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ ও লিজ দিতে চাওয়ায় আমরা রিট করেছিলাম। এখন তারা উন্নয়ন প্রকল্পে অনাপত্তি দেওয়ায় আমরা মামলা তুলে দিয়েছি।”

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ বলেন, পার্কটি তারা জাম্বুরি পার্কের আদলে গড়ে তুলতে চান।

“মাঝখানে একটা ফোয়ারা থাকবে। চারপাশে ওয়াক ওয়ে, সবুজ এলাকা, ল্যান্ডস্কেপ ও বাচ্চাদের খেলার জায়গা থাকবে।”

তিনি বলেন, নতুন প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। প্রকল্প মূল্যায়ন কমিটি কিছু পরামর্শ দিয়েছে, সেই অনুযায়ী কিছু সংশোধন করা হবে।

রাহুল গুহ বলেন, নতুন প্রকল্পে সুইমিংপুল ও জিমনেশিয়াম না রাখার প্রস্তাব দিয়েছে কল্যাণ সমিতি।

“পার্কের ভেতর দশমিক ৯০ একর জুড়ে এসব স্থাপনা। সেগুলো থাকলে পার্কের আয়তন ছোট হয়ে যায়। সুইমিং পুল দুটির গভীরতা নিয়েও সমস্যা আছে। পাঁচলাইশ আবাসিক এলাকার বাসিন্দারা সেখানে পার্কই চান।

“তাছাড়া সুইমিংপুল ব্যবস্থাপনা একটি কঠিন বিষয়। ব্যবস্থাপনা করবে কে? তাই আমাদের প্রাথমিক প্রস্তাবে ছিল সেগুলো না রাখার।”

১২০ ফুট দীর্ঘ এবং ৫০ ফুট প্রশস্ত সুইমিং পুল দুটির একটি আট ফুট এবং অন্যটি সাড়ে আট ফুট গভীর। জিমনেশিয়ামের আয়তন সাত হাজার বর্গফুট।

এসব বিষয় বিবেচনা করে প্রস্তাব দিতে প্রকল্প মূল্যায়ন কমিটি সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ ও গণপূর্তের প্রতিনিধিসহ ৫ সদস্যের একটি কমিটি করে দেয়। কমিটি গত সপ্তাহে ওই পার্ক ঘুরেও দেখেছে।

কমিটির সদস্যরা সুইমিংপুল ও জিমনেসিয়াম ভেঙে ফেলার বিষয়ে ’একমত হয়েছেন’ বলেন জানিয়েছেন কমিটির একজন সদস্য।

গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ বলেন, কমিটির সুপারিশগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তবে সুইমিং পুল ও জিমনেশিয়াম ভেঙে ফেলার অর্থ, সেগুলো নির্মাণে আগে খরচ হওয়া চার কোটি টাকার পুরাটাই গচ্চা যাবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম বলেন, “আমাদের পরামর্শ মানা হলে আগের প্রকল্পে ওই টাকা অপচয় হত না। তখন কেউ শোনেনি।”

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আকতার কবীর চৌধুরী বলেন, “যে চার কোটি টাকা জলে গেল, সেই টাকা তো নাগরিকের।”

“ওই প্রকল্পের ডিজাইন নিশ্চয় স্থপতি বা প্রকৌশলীরা করেছিলেন। এখন যে ব্যবহারের অনুপযোগী বলা হচ্ছে, তাহলে কীভাবে সেই নকশা হয়েছিল? নাকি ঠিকাদারসহ সংশ্লিষ্টরা নকশা না মেনেই ওই সুইমিং পুল দুটি ও জিমনেশিয়াম বানিয়েছিলেন?”

তিনি বলেন, “এত টাকা খরচ করে একদিন কেউ এসব স্থাপনা ব্যবহার করতে পারল না। তাই রাষ্ট্রের অর্থ খরচের আগে একশবার ভাবা উচিত। জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা উচিত।”

নতুন প্রকল্পটি অনুমোদন পেলে ’পাঁচ মাস পরে’ এর কাজ শুরুর বিষয়ে আশাবাদী গণপূর্ত অধিদপ্তর।

আর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর বলেছেন, “প্রকল্প মূল্যায়ন কমিটির নির্দেশনা অনুসারে টেকনিকাল কমিটিতে আমাদের সদস্য দেওয়া হয়েছে। সেই কমিটি সভা করে রেজুলেশন নিয়েছে। এখন দাপ্তরিক চিঠি পেলে আমরা সুইমিং পুল বা অন্য স্থাপনা অপসারণ করব।”

ওই অপচয় নিয়ে প্রশ্ন করলে স্পষ্ট কোনো মন্তব্য করেননি সিটি করপোরেশনের এই কর্মকর্তা। তিনি বলেন, “চিন্তা ভাবনা না করে কিছু করা হলে অপচয় হয়।”

সূত্র : বিডিনিউজ

Ad image
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো

আর্কাইভ

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবকদের যুক্ত করার তাগিদ প্রশাসক শাহাদাতের

পতেঙ্গায় বরই খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, ফাঁসের ভয়ে শিশুকে হত্যা; আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে শ্রমিক আন্দোলনের আঁচ লাগার আগেই ‘হুঁশিয়ার’, এক টেবিলে সবাই

গড় বিলের অভিযোগ ঠেকাতে সাড়ে ১০ হাজার মিটার বদলাচ্ছে ওয়াসা

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?