সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সন্দ্বীপ এসোসিয়েশনের দায়িত্ব নিল মোশাররফ-আমজাদের কমিটি, যোগাযোগ উন্নয়নে অগ্রাধিকারের ঘোষণা
কর্ণফুলী তীরে অবৈধ ইটভাটা চলছে পরিবেশ অধিদপ্তরের নজরদারিতে!
হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৯৯ টাকা করল উপায়
বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে চসিক।
বহদ্দারহাটে ফুটপাতজুড়ে বসানো দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ

নজরুলের গান  মানসমুক্তির পথ

নিজস্ব প্রতিবেদক
২ জুন ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
শেয়ার

আরিফুল হাসান »

জীবনচলার পথে মানব-মানসে আঘাত লাগে, দুঃখে-আনন্দে ভাসে মানবমন। আপাত আনন্দে মন থেকে কালো মেঘ সরে গেলেও, মনের গহিনে সেসব ক্ষত কালিমার আস্তরণ তৈরি করে। তাই নিজের অজান্তে কখনো-কখনো হু হু করে কেঁদে ওঠে মন।

এই যে হৃদয়ের বিলাপ, এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই যে অন্তর্দাহ সংলাপ, এর কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। যেন কাঁদার জন্যেই কাঁদা, কোনো কারণ ছাড়া কাঁদা, এমনি-এমনি কাঁদা। এই কান্নার ভেতরে রোনাজারি, গোপন কোনো অভীপ্সা, হৃদয়পটে মুছে যাওয়া স্মৃতির বিস্মৃতি হতে-হতেও মুছে যায় নাÑ একপশলা দাগ টেনে যায়। সেই দাগ যখন ব্যঞ্জনবর্ণে, স্বরবর্ণে আমাদের সামনে প্রতিস্থাপিত হয় তখন আমরা তাকে গান বলি, গীত বলি কিংবা গীতিকবিতা বলি। কবি কীটস মনে করতেন, ‘যন্ত্রণাকাতর মনের জন্য সংগীত ঔষধের কাজ করে।’

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের সর্বগ্রাসী প্রতিভা। কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস কি না লিখেছেন তিনি। সাহিত্যের সাঙ্গীতিক ভাষাকে তিনি ঋদ্ধ করেছেন বহুতর সংগীতের মাধ্যমে। এ ক্ষেত্রে নজরুল শুধু বাংলা ভাষাতেই নয়, পৃথিবীর অপরাপর ভাষার কোনো কবিই একজীবনে একহাতে এতো বেশি গানের পসরা সাজাতে পারেননি। তাঁর এক হাতে রণতূর্য, সাথে আরেক হাতে বাঁকা বাঁশের বাঁশরির দোলা। এই দোলা হৃদয়জ, এই দোলা গীতি বাগিচার বুলবুলস্বর, যা থাকে চিরায়ত পথের প্রতিটি ধুলার গোপন প্রাণে। কাজী নজরুল ইসলাম সেই অন্তরকাহনের বিচিত্র চেরিপথ তৈরি করে দিয়েছেন অবারিতভাবে। আর তাই এই প্রাণের রোদন দেশকাল পাত্রভেদে চিরায়ত, চিরকালের মুকুটশোভিত করে কবিকে। কবিও যেন তাঁর সীমাহীন প্রেমের নিবিড়ভক্তি প্রকাশিতে চান সুরের সাথে-সাথে। তাই তাঁর ভাষায় :

‘অঞ্জলি লহ মোর সংগীতে

প্রদীপ শিখাসম কাঁপিছে প্রাণ মম

তোমারে সুন্দর, বন্দিতে …

কর্মক্ষম জীবনের সীমাবদ্ধতায় কাজী নজরুল ইসলাম ৫৬০০-এরও বেশি গান রচনা করেছেন। এসবের বেশির ভাগে আবার তিনি নিজেই সুরারোপ করেছেন। তিনি ছিলেন সুরের সাধক। নিবিড় রাগ-রাগিণীকে তিনি ধ্বনিবন্ধে নিজের করে নিয়েছেন একান্ত পারঙ্গমতায়। আর তা কবিহৃদয় ছাপিয়ে সাধারণ্যের ভেতর-বাহির আলোড়িত করে চলছে আজও।

কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্রের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন ১৯৩৮ সালে। সেসময় তিনি ‘হারামণি’, ‘নবরাগ মালিকা’ ও ‘গীতিবিচিত্রা‘র জন্য প্রচুর গান লিখেছেন। ‘হারামণি’ অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম কম প্রচলিত ও বিলুপ্ত রাগরাগিণীর গান পরিবেশন করতেন। অনুষ্ঠানের শুরুতে তিনি হারিয়ে যাওয়া রাগের উল্লেখ করে সেই রাগে নিজের লেখা নতুন গানটি পরিবেশন করতেন। এসব লুপ্তপ্রায় রাগের ওপর তিনি চল্লিশটিরও বেশি গান করেছিলেন।

আলোচ্য লেখায় নজরুল ইসলামের রচনার ব্যাপ্তি আলোচনা করা অভিপ্রায় নয়। কিংবা তার সব্যসাচী প্রতিভাকে মূল্যায়ন করাও লক্ষ নয়। আলোচনায় আমরা জানার চেষ্টা করবো কাজী নজরুল ইসলামের গানে কীভাবে মানব-মানসের মুক্তির পথ নিহিত আছে। কীভাবে তিনি চিরায়ত দুঃখবোধকে ধারণ করার নান্দনিক সৌন্দর্য প্রকটিত করেছেন। সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। কাজী নজরুল ইসলাম মূলত ব্যক্তিজীবনেও ছিলেন দুঃখের ফেরিওয়ালা। তাই অন্তর্রোদন তিনি সযতেœ আঁখিজলে সাজিয়েছেন। আমরা সেই অশ্রুর বর্ণমালাগুলো পড়বো এবং বোঝার চেষ্টা করবো তার উত্তরণজাত পথের কনট্যুর ম্যাপ। ‘বুলবুল’ সঙ্গীত গ্রন্থে কবি দুই নম্বর গানে লেখেন :

আমারে চোখ ইশারায় ডাক দিলে হায়

কে গো দরদী,

খুলে দাও রঙমহলার তিমির দুয়ার

ডাকিলে যদি …

এই যে অন্তরপর্বের ডাক, এই চিরায়ত মনের আহ্বান, সেই আহ্বানে কবি বিভোর হয়ে যান। খুঁজে পেতে চান তিমিরবিনাশী আলোর পথ। কবির সাথে-সাথে সেই আকাক্সক্ষা হয়ে ওঠে চিরন্তন ও চিরমানুষের অভীপ্সার সম্পদ। কবির মতো আমরাও যেনো হৃদয়ের তিমির পথে আলোর বাসনা নিয়ে আকুতি জানাই। আবার আরেকটি গানে কবি লেখেন :

কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি?

সদা কাঁপে ভীরু হিয়া রহি রহি ॥

সে থাকে নীলনভে আমি নয়নজল-সায়রে

সাতাশ তারার সতিন-সাথে সে যে ঘুরে মরে,

কেমনে ধরি সে চাঁদে রাহু নহি॥

কাজল করে যারে রাখি গো আঁখিপাতে

স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু-সাথে! …

এভাবেই কবি তাঁর চিরবিরহী মনের, মনের মানুষের  গোপন কান্নার কথা তুলে ধরেছেন। তিনি প্রেমের মাঝে এক অতিপ্রাকৃত প্রেমের সুর গেঁথে দিয়েছেন শব্দসুষমায়। আর তাই এ রোদন-সংগীতে বিরহী মানেই, প্রেমিক মানেই তার নিজের ভেতরের যন্ত্রণার সাক্ষাৎ খুঁজে পেতে পারে। যেমনি ভাবে কবি তাঁর গোপন অশ্রুর সাথে কাজল করে রাখা প্রেমিকপ্রবরের স্মৃতিচিহ্ন ধুয়ে যেতে দেখে, তেমনি আমরাও দেখি আরাধনার অভীষ্ট কীভাবে স্থিতপ্রজ্ঞ হয়েও আমাদের থেকে দূরে-দূরে সরে যায়, বহুদূরে লীন হয়ে যায়।

এতো জল ও কাজল-চোখে

পাষাণী, আনলে বল কে।

টলমল জল মোতির মালা

দুলিছে ঝালর-পলকে।…

এমনি কোনো বিষাদের সোপান আমাদের চোখে যখন অশ্রুর বন্য বইয়ে দিয়ে যায় কবি তখন বলেন, এতো জলের রহস্য কী? পাষাণ-পাথর চোখে যখন অশ্রুর বন্যা বয়ে যায় তখন যুগপৎ বিস্মিত কবি ও পাঠক। এই অশ্রুজলই কিন্তু হৃদয়দহনের মুক্তির শিরোনামা। এই চোখের জল দিয়েই ধুয়ে দেয়া যায় অন্তঃকরণের দুঃখ-কালিমা আর চোখ হয়ে ওঠে হননকারী কিংবা বাঁচানোর মল্লিক। তাই কবি অন্য একটি গানে লেখেন :

চেয়ো না সুনয়না

আর চেয়ো না এ নয়নপানে।

জানিতে নাইকো বাকি

সই ও আঁখি কী জাদু জানে ॥

একে ঐ চাওনি বাঁকা

সুর্মা-আকা, তার  ডাগর আঁখি

বধিতে তায় কেন সাধ

যে মরেছে ঐ আঁখি-বাণে ॥

তেমনি আবার

‘পরাণ-প্রিয়! কেন এলে অবেলায়

শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায়।…

এমনি দুঃখের পঙক্তি দিয়ে সাজিয়েছেন গানের পসরা। কবি তাঁর নিবিড় মনোঘরের সবটুকু সুষমা, সবটুকু অনুরাগ যেনো ঢেলে দিয়েছেন তাঁর সঙ্গীতের মধ্যে। তিনি গানকে করেছেন রোদনের ভাষা, ব্যাথার দান। আর এ ঐশ্বর্যে সমৃদ্ধ করে গেছেন আমাদের সুরের ভুবন। শুধু সুরের ভুবনই নয়, এর বাসিন্দাদেরকেও দেখিয়েছেন আলোর খোরাক, হৃদয়দহনের মুক্তির পথ।

সাধক মনোমোহন দত্ত বলেছিলেন, ‘চোখের জল আর প্রাণেরি টান/ তাই বিনে কী মন্ত্র গো আছে?/ প্রাণের প্রাণ কাছে…/ একবার আঁখিনীরে টাইনা গো আনো/ প্রাণের প্রাণ কাছে।’ সেই চোখের জলের ব্যাকরণ কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত প্রাণময় ভাষায়, হৃদয়কাঁপানো সুরে তাঁর সঙ্গীতের ভুবনে রেখে গেছেন। তিনি মনে করেন, একমাত্র অশ্রুপাতের মাধ্যমেই তাঁর পরমকে পাওয়া সম্ভব, যা থেকে মানসযন্ত্রণার লাঘব হয়ে মনোমুক্তির পথ উন্মোচিত হতে পারে।

‘গানের মালা’ গ্রন্থে নজরুল ৯৫ টি গান সংযুক্ত করেছেন। এটি প্রকাশ হয় ১৯৩৪ খ্রিস্টাব্দে। এর উল্লেখযোগ্য গানগুলো হলো ‘প্রিয় এমন রাত যেনো যায় না বৃথায়’, ‘চম্পা পারুল যুথী টগর চামেলা’, ‘দূর দ্বীপবাসিনী’, ‘আধখানা চাঁদ হাসিছে আকাশে’ ইত্যাদি। ‘গীতি শতদল’ বইটি প্রকাশিত হয় ১৯৩৪ সালের এপ্রিলে। এই গ্রন্থে সর্বমোট ১০১টি গান। জনপ্রিয় গানগুলো হলো, ‘শুকনো পাতার নূপুর পায়ে’, ‘চমকে চমকে ধীর-ভীরু পায়’, ‘জাগো জাগো রে মুসাফির’ ইত্যাদি। ‘বুলবুল’ প্রকাশ হয় ১৯২৮ সালে, এতে ৪৯টি গান স্থান পায়। এছাড়া ‘বুলবুল’ দ্বিতীয় খ-, ‘গুলবাগিচা’, ‘চন্দ্রবিন্দু’, ‘চোখের চাতক’, ‘মহুয়ার গান’, ‘রাঙা-জবা’, ‘সুরমুকুর’, ‘সুরসাকী’, ‘নজরুল গীতিকা’, ‘সন্ধ্যা’ ও ‘বনগীতি’ তাঁর অমর সঙ্গীতগ্রন্থ।

নজরুলের গানে আমাদের মানসমুক্তির পথ উন্মোচিত হোক।

Ad image
সন্দ্বীপ এসোসিয়েশনের দায়িত্ব নিল মোশাররফ-আমজাদের কমিটি, যোগাযোগ উন্নয়নে অগ্রাধিকারের ঘোষণা
কর্ণফুলী তীরে অবৈধ ইটভাটা চলছে পরিবেশ অধিদপ্তরের নজরদারিতে!
হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৯৯ টাকা করল উপায়
বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে চসিক।
বহদ্দারহাটে ফুটপাতজুড়ে বসানো দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
চট্টগ্রাম বন্দরে প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি করা চালানে সিগারেট তৈরির সাত ধরনের যন্ত্রপাতি শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দারা।
প্যাকিং মেশিনের আড়ালে সিগারেট তৈরির পূর্ণাঙ্গ প্ল্যান্ট আনল জে আর বিজনেস ওয়ার্ল্ড
টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
বাকলিয়ায় বাড়ির সামনে ছুরিকাঘাতে খুন ১৯ মামলার আসামি

আর্কাইভ

আরও পড়ুন

কবিতা

যে ইতিহাস কেউ লিখবে না

শামসুর রাহমানের কবিতায় নগর, স্বদেশ ও মানুষের মুক্তি

সমাজ-বাস্তবতার আখ্যান

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?