সুপ্রভাত বাংলাদেশ
একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়
ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা
২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সিডিএ-র অভিযান : নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ২০ লাখ টাকা জরিমানা
বিনামূল্যে ৪৯ জনের চোখের ছানি অপারেশন করাবে লায়ন্স ক্লাব
পতেঙ্গায় সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে চসিকের অভিযান
দুদিনেই গাড়ির দখলে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
ছবি আনিসুজ্জামান দুলাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবি: আনিসুজ্জামান দুলাল
দুর্গাপূজার কেনাকাটা জমজমাট, সন্ধ্যায় বাড়ছে ভিড়
ফটিকছড়িতে নিহত শিশু হালিমা আক্তার।
জমির বিরোধেই তিন বছরের শিশুকে প্রাণে মারল প্রতিবেশী!

দারুন একটা দিন কাটালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি ২০২২ ৯:০৭ অপরাহ্ণ
শেয়ার
৭০ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। হাফ সেঞ্চুরী করে ব্যাট তুলে অভিবাদনের জবাব দিচ্ছেন জয়।

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ। আগের দিন ৫ উইকেটে ২৫৮ রানের সঙ্গে ৭০ রান যোগ করতেই প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দিল টাইগাররা।

এরপর বাকি দুই সেশনে দেখালো অসাধারণ ব্যাটিং শৈলী। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের সামনে দেয়াল তুললেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুই সেশনের বেশি সময় উইকেটে কাটিয়ে বাংলাদেশকে দিন শেষে পৌঁছে দিল ২ উইকেটে ১৭৫ রানের শক্তিশালী অবস্থানে। টেস্ট ক্রিকেটে এমন দিন খুব বেশি দেখেনি বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসে এখনও নিউজিল্যান্ডের চেয়ে ১৫৩ রানে পিছিয়ে আছে তারা। তবে কার্যত এ টেস্টে এখন পর্যন্ত এগিয়ে আছে বাংলাদেশই।

বাংলাদেশের এমন অসাধারণ ব্যাটিংয়ের ভিতটা গড়ে দিয়েছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে দারুণ খেলেছেন নাজমুল হোসেন শান্তও। দেখিয়েছেন ধৈর্যের দারুণ প্রদর্শনী। গড়েছেন শতরানের জুটি। তাতেই প্রথম ইনিংসে লিড নেওয়ার স্বপ্ন দেখছে টাইগাররা। ব্যক্তিগত ৬৪ রানে শান্ত ফিরে গেলেও  ধৈর্যের দারুণ পরীক্ষা দিয়ে অপরাজিত রয়েছেন জয়। ২১১ বল মোকাবেলা করে ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি।

আগের দিনের ২৫৮ রান নিয়ে নামা নিউজিল্যান্ডকে এদিন মুড়ে দিতে বড় ভূমিকা রাখেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। শেষ ৫ উইকেটের তিনটিই তুলেছেন তিনি। অধিনায়ক মুমিনুল নিয়েছেন শেষ উইকেট, আরেক উইকেট গেছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের পকেটে।

এদিন খেলতে  নেমে দিনের শুরু দিকেই উইকেট হারায় কিউইরা। ক্রিজে নামা নতুন ব্যাটসম্যান রাচীন রবীন্দ্রকে স্লিপে ক্যাচ বানিয়ে তৃতীয় শিকার ধরেন শরিফুল। কাইল জেমিসনকে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন হেনরি নিকোলস। ৩২ রানের একটি জুটিও আসে। এরমধ্যে নিকোলস পেরিয়ে যান ফিফটি। কিন্তু থিতু হওয়ার আগে জেমিসন শিকার হন মিরাজের। মিরাজের স্পিনে লং অনে সহজ ক্যাচে ধরা দেন তিনি।

টিম সাউদিও দিচ্ছিলেন কিছুটা সঙ্গ। তিনিও খানিকক্ষণ টিকে মিরাজের বলে উইকেট ছুঁড়ে দেন। খানিকটা এগিয়ে চিপ করে ক্যাচ দেন মিড উইকেটে। পরের বলেই নেইল ওয়েগনারকে ফেরান মিরাজ।

তার টার্ন করা বলে ব্যাট লাগিয়েছিলেন ওয়েগনার। বল কিপারের গ্লাভসে জমা পড়লেও আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।

শেষ উইকেট পেতে আর সময় লাগেনি। থিতু থাকা নিকোলসই আউট হয়েছেন। মুমিনুলের স্পিনে রিভার্স করতে গিয়ে শর্ট থার্ডম্যানে ধরা দেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করা এই বাঁহাতি।

এরপর বাকিটা সময় বাংলাদেশকে চওড়া হাসি উপহার দেয় টপ অর্ডার। এই সিরিজের আগে টপ অর্ডার নিয়েই দুশ্চিন্তার জায়গা ছিল বেশি। সেই টপ অর্ডার থেকেই মিলে স্বস্তির ছবি।

দুই ওপেনার সাদমান ইসলাম আর জয় মিলে দলকে পাইয়ে দেন ভালো শুরু। কিউই পেসারদের শুরুর ঝাপ্টা সামাল দেন দাঁতে দাঁত চেপে। খুব বেশি ঝুঁকির দিকে না গিয়ে ক্রিজে পড়ে থাকার দিকে মন দেন তারা।

১৮ ওভার পর্যন্ত টিকে ওপেনিং জুটি। ১৯তম ওভারের শুরুতে ভুল করে বসেন সাদমান। নেইল ওয়েগনারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন ২২ রান করা এই বাঁহাতি।

এরপর জয়ও শিকার হতে পারতেন ওয়েগনারের। ২০ রানে থাকা ডানহাতি তরুণ ওপেনারের সোজা একটি বলে পরাস্ত হয়ে প্যাডে লাগিয়েছিলেন। জোরালো আবেদন সাড়া দেননি আম্পায়ার। ব্যাটে লেগেছে ভেবে রিভিউ নেয়নি নিউজিল্যান্ড। রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে জয়কে ফেরাতে পারত তারা।

বেঁচে বাকিটা সময় জয় ছিলেন আরও সতর্ক। বয়সের চেয়ে পরিণত মাথায় এগুতে দেখা যায় তাকে। স্থিতধি জয়কে পেয়ে সাবলীল ব্যাটে হাল ধরেন শান্ত। জমে যায় দুজনের জুটি। শান্ত ছিলেন বেশ ইতিবাচক।

জয়ের অনেক পরে নেমে ফিফটি পেরিয়ে যান আগে। ৯০ বলে ছক্কা মেরে পঞ্চাশ পূরণ করেন বাংলাদেশের নাম্বার থ্রি। ফিফটির পরও আরও দ্রুত রান বাড়ানোর অ্যাপ্রোচ ছিল শান্তর। ১০৯ বলে ৬৪ করে শান্তও ওয়েগনারের শিকার হলে ভেঙ্গে যায় ১০৪ রানের জুটি।

পরে অধিনায়ক মুমিনুলকে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন জয়। অসম্ভব দৃঢ়তা দেখানোর পাশাপাশি চোখ ধাঁধানো ড্রাইভে বাউন্ডারি পেতেও দেখা যায় তাকে। তৃতীয় উইকেটে এরমধ্যে ২৮ রান যোগ করেছেন তারা। বাংলাদেশের সামনে এখন প্রথম ইনিংসে লিড নেওয়ার সুযোগ।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১০৮.১  ওভারে ৩২৮   (ল্যাথাম ১, ইয়ং ৫২, কনওয়ে ১২২ , টেইলর ৩১, নিকোলস ৭৫, ব্ল্যান্ডেল  ১১, রবীন্দ্র ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়েগনার ০, বোল্ট ৯* ; তাসকিন ০/৭৭, শরিফুল ৩/৬৯, ইবাদত ১/৭৫, মিরাজ ৩/৮৬, শান্ত ০/১০, মুমিনুল ২/৬ )

বাংলাদেশ প্রথম ইনিংস:  ৬৭ ওভারে ১৭৫/২   (সাদমান ২২, জয় ৭০*, শান্ত ৬৪, মুমিনুল ৮*  ; সাউদি  ০/৪১, বোল্ট ০/৩৭, জেমিসন ০/৩৫, ওয়েগনার  ২/২৭, রবীন্দ্র ০/২৬)

Ad image
সিডিএ-র অভিযান : নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ২০ লাখ টাকা জরিমানা
বিনামূল্যে ৪৯ জনের চোখের ছানি অপারেশন করাবে লায়ন্স ক্লাব
পতেঙ্গায় সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে চসিকের অভিযান
দুদিনেই গাড়ির দখলে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
ছবি আনিসুজ্জামান দুলাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবি: আনিসুজ্জামান দুলাল
দুর্গাপূজার কেনাকাটা জমজমাট, সন্ধ্যায় বাড়ছে ভিড়
খুলশীর সাবেক ওসি আবদুর রহিম।
বগাকাণ্ডে ‘চট্টগ্রামছাড়া’ ওসি আবদুর রহিম
মরদেহ আনা হচ্ছে ঢাকায়, রাউজানে দাফন করা হবে রোটনকে
ফটিকছড়িতে নিহত শিশু হালিমা আক্তার।
জমির বিরোধেই তিন বছরের শিশুকে প্রাণে মারল প্রতিবেশী!
সিএনজিতে গরু চুরি, ধাওয়া করে দুই নারীকে ধরল জনতা
পাঠক সমাবেশে পছন্দের বই বেছে নিচ্ছে শিশুরা
ব্যতিক্রমী পাঠাগার/ উঠোনজুড়ে বইয়ের আলো

আর্কাইভ

আরও পড়ুন

গ্রাসিয়াস লিও

দোষী হলে শুধু জরিমানা নয়, ম্যানচেস্টারের কঠোর শাস্তি চান সাবেক চেয়ারম্যান

নতুন কুঁড়িতে অংশ নিতে নিবন্ধনে শীর্ষে চট্টগ্রাম

আবারও হ্যাটট্রিক হাফিনিয়ার, বার্সেলোনার টানা সপ্তম জয়

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?