সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল
লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক
লোহাগাড়ায় দুর্ঘটনার পর মহাসড়কে পড়ে ছিল নারীর মরদেহ
লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
বিদ্যুৎমন্ত্রীর মুখে বিদ্যুৎ, তারে লোডশেডিং: আম্মারের ব্যঙ্গাত্মক গান
লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, জব্দ হানিফ-এসপি ট্রাভেলস

চুক্তিবদ্ধ ও বাধ্যতামূলক শ্রম এবং নারী

নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট ২০২৩ ১:৫২ পূর্বাহ্ণ
শেয়ার

ড. আনোয়ারা আলম »

‘দক্ষিণ ভারতের এক বিরাট অঞ্চলে এখনো আছেন দেব দাসীরা – হাজার হাজার বছরের পুরনো এ প্রথায় এখনো মন্দিরে দেবদাসীরা নাচেন- এরকম এক দেবদাসী ইমলা – বিবিসির এক সংবাদদাতাকে জানান- যৌবনে কোন বয়স্ক লোকের প্রতি সতীত্ব বিসর্জন দেওয়ার পরে তাদের দেবীর সেবায় উৎসর্গ করতে হয় নিজেকে— যা একধরনের পতিতা বৃত্তি -, গ্রামবাসীর কাছে তাদের পরিচয় ‘পবিত্র পতিতা’ এবং যৌনকর্মেই নিজেদের সম্পৃক্ত রাখলেও উপার্জন চলে যায় বাবা ও মায়ের কাছে, দালাল হিসেবেও থাকেন একজন অভিভাবক —কর্ণাটকে ভাগলকোট এলাকার একটি শহরে বিবিসির প্রতিবেদককে ২০ বছরের শোভা জানান -’ মাত্র তের বছর বয়সে বাবা মা তাকে বিয়ের সাজে সাজিয়ে, নিলামে সর্ব্বোচ্চ দরদাতার কাছে তার সতীত্ব বিসর্জন দিতে বাধ্য করেন। এর কারণ দারিদ্র্য, যা তাদের এ কাজে বাধ্য করেছে। শোভার মায়ের মতে মেয়ের কারণে তাদের জীবনে অর্থনৈতিক স্বচ্ছলতা এসেছে। কেন্দ্রীয় ও রাজ্যসরকার এ প্রথা বন্ধে নানা উদ্যোগ নিলেও এ প্রথা এখনো টিকে আছে।যারা এ পেশায় আসেন তারা কোনভাবেই মুক্তি পান না।’
নেপালের পশ্চিমাঞ্চলে প্রায় ২০ হাজার বালিকা চুক্তির ভিত্তিতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে। ‘কামলারি’ নামে পরিচিত এই মেয়েদের পেশা অর্থের বিনিময়ে দাসত্বের সমান। তাদের পরিশ্রমের টাকা চলে যায় বাবা মায়ের হাতে, সবচাইতে বেদনার হলো এই মেয়েদের ওপর ধর্ষণসহ অনেক যৌননিপীড়নের অভিযোগ আছে।’
বাংলাদেশের চা বাগানে শ্রম দেন অনেক নারী শ্রমিক। একটা সময়ে নির্দিষ্ট চুক্তিতে কাজ করতেন। এখন অনেকটা স্বাধীন হলেও মজুরি পান অতি সামান্য। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী ব্রিটিশ আমলে বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ বা মাদ্রাজ অঞ্চল থেকে শ্রমিকরা এখানে কাজ করতে আসতেন। এখনো চা বাগানের অর্ধেকের ও বেশি শ্রমিক নারী। শতকরা ৯৫ ভাগ নি¤œবর্গের হিন্দু। যাদের স্বল্প মজুরির সাথে সামাজিক মর্যাদাও নাই। একজন নারী শ্রমিক রূপালি বলেন-’ আমরা জনবিচ্ছিন্ন চা বাগানের শ্রমিক পল্লীতে বসবাস করি- তাই বাইরে গিয়ে কাজ করতে সাহস পাই না।’ অথচ মানবেতর জীবন ঝুঁকির মধ্যে বসবাসকারী এসব নারী শ্রমিকের শ্রমেই সচল রয়েছে চা বাগান গুলো।
গ্রামাঞ্চলের বিভিন্ন শ্রমক্ষেত্র যেমন খেত,খামার,জলমহাল,রাস্তা ও বাড়িঘর নির্মাণে নিয়োজিত নারী ও শিশুরা নিয়োগদাতার সাথে মৌখিক চুক্তিতে (যার নব্বই ভাগ মালিকদের ওপর নির্ভরশীল) শ্রম দেয়। বেকারত্বের কারণে এ ধরনের চুক্তিবদ্ধ শ্রমিকদের একদিকে যেমন মজুরি কম- অন্যদিকে কাজের সময়সীমা ও নির্দিষ্ট নয়।
নারী শ্রম দেয়- বলা যায় দুর্গাদেবীর মতো। কৃষি প্রধান প্রাচীন বাংলায় নারী গৃহস্থালি কাজের বাইরে চাষাবাদের মতো কঠিন শ্রমে অংশ নিতেন। আনুমানিক একাদশ দ্বাদশ শতকের মেয়েরা সূতো কেটে তুলো ধূনে খুব মিহি কাপড় তৈরি করতে পারতেন। চর্যাপদের মেয়েদের নৌকা চালানো, মদ বানানো থেকে শুরু করে হাতি পোষার কথা বলা হয়েছে। কিন্তু তাদের মজুরি তো নয়ই স্বীকৃতি ও দেওয়া হতো না। এরপরে ও নারী শ্রম দিচ্ছে নানাভাবে ঘরে ও বাইরে। এরপরে ও এই একুশ শতকেও নারীশ্রমকে যখন বাধ্যতামূলক বা চুক্তিভিত্তিক হিসেবে অমানবিক ভাবে ব্যবহার করা হয় তখন হাজারো প্রশ্ন মনের ভেতরে।
দাসপ্রথা বিলুপ্ত হয়েছে অনেক আগে তবে বিশ্বের বিশেষত এশিয়া বা আফ্রিকার বিভিন্ন দেশে বাধ্যতামূলক বা চুক্তিবদ্ধ শ্রমের শেকলে বাঁধা পড়ছে অনেক নারী।মানবাধিকার কর্মীদের মতে -‘এ পেশা হচ্ছে অর্থের বিনিময়ে দাসত্বের সমান। যাদের অভিভাবকই গৃহপ্রভু বা ভূ-স্বামীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের মেয়ে শিশুকে কাজে পাঠায়’। এ প্রথা বিশেষত পাকিস্তান ভারত ও নেপালে বহু আগে থেকেই প্রচলিত ছিল। যেমন জেমস টেইলরের মতে (১৮৪৯)সালে -উনিশ শতকের প্রথম ভাগেই ঢাকা শহরে দুইধরনের কাজের লোক ছিল। স্থায়ী দাস ও পারিশ্রমিক ভিত্তিক কাজের লোক।হিন্দু পরিবারে নারী ভৃত্যের পরিচয় ছিল দাসী আর মুসলিম পরিবারে বাঁদী। এছাড়া ধর্মের নামে সেবাদাসী যা পতিতাবৃত্তির ই নামান্তর। বর্তমানে পতিতা বৃত্তি পেশা হিসেবে স্বীকৃত। এটিও বাধ্যতামূলক শ্রম বা চুক্তি শ্রম।
সভ্যতার শুরু থেকেই পতিতাবৃত্তি প্রচলিত ছিল। পতুর্গীজ পর্যটক ডোমিন্গোপিয়াস এর বর্ণনায় যে সেবাদাসীর কথা বলা আছে তা নামান্তরে পতিতা। দক্ষিণ ভারতে পাথরে খোদিত লেখায় বর্ণিত হয়েছে -। ১০০০ খ্রিস্টাব্দের প্রথম দিকে তাঞ্জোরের রাজস্থানে, কোলাকিং এর মন্দিরে প্রায় ৪০০ জন সেবাদাসী নিযুক্ত ছিল। ভারত উপমহাদেশে বিদেশি বণিকদের চাহিদা পূরণের জন্য পতিতা বৃত্তির প্রসার ঘটে। অবশ্যই এর সাথে সম্পৃক্ত ছিল চরম দারিদ্র্য। অবস্থার পরিপ্রেক্ষিতে ও পতিতা বৃত্তি তে চলে আসতে বাধ্য হয় অনেক নারী। মন্বন্তর বা দুর্ভিক্ষ বা যুদ্ধের কারণে ও আমরা জেনেছি কতো কতো নারী পতিতা বৃত্তি কে পেশা হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছে।
কোম্পানি আমলে ঢাকা এ গ্রন্থে জেমস টেলর উল্লেখ করেছেন -‘অষ্টাদশ শতকের প্রথমার্ধে ঢাকা শহরে পতিতা বৃত্তি ছিল অসংগঠিত আকারে। বিশ শতকে কোলকাতার সোনাগাছি এবং ঢাকার অদূরে নারায়নগঞ্জের টানবাজার পতিতালয় বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছিল সারা বাংলায়।
১৯৪০ দশকে কলকাতা, রংপুর ও চট্টগ্রামের ব্রিটিশ সেনাশিবিরগুলোতে অনেক নারী পেটের দায়ে এ পেশায় জড়িত হন।
পতিতা বৃত্তির উদ্দেশ্যে মানব পাচার যতটা বৃদ্ধি পায় শ্রমের উদ্দেশ্য বিশেষত নারী অভিভাসন ততটা পায়না। হিউম্যান রাইটস এর এক প্রতিবেদনে বলা হচ্ছে -’যদিও অভিবাসনের কিছু ইতিবাচক দিক আছে কিন্তু নারীদের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যাওয়ার ঝুঁকি থেকে যায়। তাদের এক প্রতিবেদনে বলা হচ্ছে -‘অভিবাসী নারী গৃহ শ্রমিকদের সাথে বিশেষত মধ্যপ্রাচ্যের অমানবিক আচরণসহ ধর্ষণের ঘটনা ও ঘটছে।’
ফিলিপাইনের এক নারীর ভাষায়-’ এক সৌদি তাকে ১০ হাজার রিয়াল দিয়ে কিনেছে এবং পরবর্তীতে গৃহকর্মের পরিবর্তে সে এখন রক্ষিতা। চুক্তিবদ্ধ শ্রম ও বাধ্যতামূলক শ্রম -দাস প্রথারই অন্যরূপ। যার মূখ্য কারণ দারিদ্র্য এবং বেদনার সাথে বলতে হয় এ বোঝা বহন করতে হয় নারীকেই। আর একটি বিশেষ কারণ জেন্ডার অসমতা। পুরো তৃতীয় বিশ্বে নারীর দারিদ্র্যসহ নানা ধরনের প্রতিকূল অবস্থার দায়ভার বহন করতে হয় নারীকেই। যে কারণে ব্যবহৃত হয় তার শ্রম ও শরীর।
নারীর এই শ্রম দাসত্ব থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজন দারিদ্র্য থেকে মুক্তি, নারীর প্রতি অধস্তন দৃষ্টিভঙ্গীর পরিবর্তন, নারী পুরুষ সম্পর্কে মৌলিক পরিবর্তন এবং সমাজের সঙ্গে নারীর সম্পর্কের ক্ষেত্রে নতুন বিধান প্রবর্তনের সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি। চুক্তিভিত্তিক শ্রম বা বাধ্যতামূলক শ্রমের শিকার নারীর জন্য প্রয়োজন আইনগত সহায়তা ও প্রয়োজনে আশ্রয়ের ব্যবস্থা করে তাদের জন্য নিরাপত্তা বেষ্টনী তৈরি করা। একই সাথে প্রয়োজন নারী আন্দোলনের আদর্শিক ভিত্তি প্রবর্তন ও প্রচার যাতে নারী ও পুরুষের সমতা অর্জনের মাধ্যমে নারী শ্রম শোষণ বন্ধ হয়।
লেখক : শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কলামিস্ট

Ad image
পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল
লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক
লোহাগাড়ায় দুর্ঘটনার পর মহাসড়কে পড়ে ছিল নারীর মরদেহ
লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
বিদ্যুৎমন্ত্রীর মুখে বিদ্যুৎ, তারে লোডশেডিং: আম্মারের ব্যঙ্গাত্মক গান
পুলিশের নাকের ডগায় মিছিল, ফেসবুকে দম্ভভরে ঘোষণা ছাত্রলীগ নেতার
২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত

আর্কাইভ

আরও পড়ুন

উন্নয়নশীল দেশ হতে আরও তিন বছর: আমজনতার লাভ-ক্ষতি

এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?

৭৬ বছর পরও যে প্রতিষ্ঠানে বেঁচে আছে মনিরুজ্জামান ইসলামাবাদীর স্বপ্ন

১০ হাজার মেগাওয়াটের লক্ষ্য, প্রস্তুত তো বাংলাদেশ?

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?