ফিচার শিল্প-সাহিত্য

চট্টগ্রামে মহানবী (স.)-কে নিয়ে শাশ্বত ধ্বনির আবৃত্তি সন্ধ্যা

সুপ্রভাত ডেস্ক >>

চট্টগ্রামে মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিবেদিত কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘শাশ্বত ধ্বনি পরিষদ’। আগামী বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে অনুষ্ঠিত হবে এ আবৃত্তি সন্ধ্যা।

---------

‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মহানবী প্রিয়তম সুন্দরতম’ শীর্ষক এ আয়োজনে মহানবী (স.)-এর জীবন ও আদর্শকে কেন্দ্র করে কবিতা আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের আলোচনা পর্বে অংশ নেবেন বিশিষ্ট কবি, লেখক, চিন্তক ও সাহিত্য-সংস্কৃতিজনরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবৃত্তি শিল্পের শিক্ষক ও শাশ্বত ধ্বনি পরিষদের আহ্বায়ক মোস্তাক খন্দকার।

এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তি ও সংগীত শিল্পীদের পরিবেশনায় মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিবেদিত একক আবৃত্তি ও সংগীত পরিবেশনা থাকবে।

শাশ্বত ধ্বনি পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানটিতে পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে।